
নার্গিস আক্তার
ব্রাক্ষণবাড়িয়া জেলা প্রতিনিধি
নবীনগর, ব্রাক্ষণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের সাহার পাড় গ্রামের বাসিন্দা মোহাম্মদ ইকবাল আহাম্মদ সরকারের এসএসসি, এইচএসসি এবং বিএসসি (অনার্স) পরীক্ষার মূল মার্কশীট (শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্রসমূহ) হারিয়ে গিয়েছে।
ভুক্তভোগী মোহাম্মদ ইকবাল আহাম্মদ সরকার (পিতা: ওয়াফিজ উদ্দিন, মাতা: আমেনা বেগম) জানান, সম্প্রতি তাঁর প্রয়োজনীয় কাগজপত্র স্থানান্তর বা অসাবধানতাবশত উক্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ মার্কশীটগুলি হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও সেগুলোর কোনো সন্ধান মেলেনি।
হারিয়ে যাওয়া শিক্ষাগত নথিসমূহের বিবরণ:
এসএসসি: রেজিস্ট্রেশন নম্বর ২৭৫৭৭ (শিক্ষাবর্ষ: ১৯৮৮-৮৯)
এইচএসসি: রেজিস্ট্রেশন নম্বর ১১৪৯৩ (শিক্ষাবর্ষ: ১৯৯০-৯১)
বিএসসি অনার্স: রেজিস্ট্রেশন নম্বর ৭০১৫১ (শিক্ষাবর্ষ: ১৯৯৩-৯৪)
নথিপত্রগুলো হারিয়ে যাওয়ার পর আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে ইতিমধ্যেই স্থানীয় নবীনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) ভুক্ত করা হয়েছে।যাহার জিডি নং 1482
যদি কোনো সহৃদয় ব্যক্তি উক্ত মার্কশীটগুলোর সন্ধান পেয়ে থাকেন বা কোথাও কুড়িয়ে পেয়ে থাকেন, তবে মানবিক দিক বিবেচনা করে নিচে উল্লেখিত ঠিকানায় অথবা মোবাইল নম্বরে 01720137048 যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগী ও তাঁর পরিবার।
যোগাযোগের ঠিকানা:
মোহাম্মদ ইকবাল আহাম্মদ সরকার
গ্রাম: সাহার পাড়, পোস্ট: শিবপুর
উপজেলা: নবীনগর, জেলা: ব্রাহ্মণবাড়িয়া।
মোবাইল: নম্বর 01720137048