
কর্ণপুর মধ্যপাড়া দি নিউ টাইগার ক্লাবের উদ্যোগে ঐতিহ্যবাহী পাতা খেলা অনুষ্ঠিত।
জিহাদ কাজী
বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়া মহানগরীর ১৯নং ওয়ার্ডের কর্ণপুর মধ্যপাড়া দি নিউ টাইগার ক্লাবের উদ্যোগে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল ৩টায় অনুষ্ঠিত এ খেলাকে ঘিরে এলাকাবাসীর মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৯নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম শামীম। খেলার উদ্বোধন করেন ১৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মুক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ্ব রেজাউল হক।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ১৯নং ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাদক খাইরুল ইসলাম রকি। এছাড়াও অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আব্দুল করিম মিষ্টার, মো. আব্দুল গফফার, মো. মাসুদ খন্দকার, মো. তুষার শেখ, মো. ইয়াছিন আলী, মো. রবিউল ইসলাম ও মো. মিন্টু মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. কামাল পাশা, মো. বাপ্পী হোসেন, মো. সজীব, মো. মিনারুল ইসলাম সাকু, মো. মোস্তফা আল ঠাণ্ডু, মো. আবু জাফর রনি মনির, এস.এম. রাজন সালেহ রাতুল, মো. শয়ন খন্দকার, মো. রবিউল ইসলাম রবি এবং মো. জিয়াউল হক জিয়া। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, যুব সমাজকে মাদকসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজন বাড়ানো প্রয়োজন। এসব আয়োজন পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি এবং সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করে।
খেলা শেষে বিজয়ীদের মাঝে একটি খাসি এবং রানার্স-আপ দলের মাঝে দুটি রাজহাঁস পুরস্কার হিসেবে প্রদান করা হয়। পুরস্কার বিতরণের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।