1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রাজশাহী-১ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় স্পিকারের সহধর্মিনী দিলারা হাফিজের মরদেহ ঢাকায় পৌঁছেছে মাননীয় প্রধানমন্ত্রী তার জানাজায় উপস্থিত। পদ্মায় জাটকা রক্ষায় কঠোর অভিযান লৌহজংয়ে ৬০ কেজি জাটকা উদ্ধার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস মোহনপুরে পুকুর খনন নিয়ে বিরোধে তরুণ কৃষক হ/ত্যা: র‍্যাব-৫ এর অভিযানে দুই আ/সা/মি গ্রে/ফতা/র জনকল্যাণে নবীন-প্রবীণ নিজস্ব অর্থায়নে জাগিরারটেকে সড়কবাতি মেরামত পলাশ উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে আসতে চান, এ কে এম জাকির হোসেন – ভোলায় গাঁ/জা/সহ ২ জন মা/দ/ক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। হাম সংকটে রাজশাহী বিভাগ: সংক্রমণ ৩১ শতাংশ ছাড়িয়ে, শিশুদের মধ্যে বাড়ছে মৃ/ত্যু ও উদ্বেগ দোয়ারাবাজারে ধর্মীয় নেতৃবৃন্দ ও যুবকদের সঙ্গে দুর্যোগের আগাম সতর্কবার্তা প্রচার বিষয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠান ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃ/ত্যু। সোনাগাজীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ভিডিও সংবাদ 👇👇

রাজশাহী-১ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৭১ বার পড়া হয়েছে

রাজশাহী-১ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

অপু দাস
রাজশাহী ব্যুরো

রাজশাহী জেলার গোদাগাড়ী–তানোর (রাজশাহী-১) সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিনের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে গোদাগাড়ী উপজেলা নির্বাচন অফিস থেকে বিএনপির নেতাকর্মীরা তার পক্ষে এই ফরম সংগ্রহ করেন।

মনোনয়ন ফরম উত্তোলনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন। তিনি বলেন, এই দিনটি তার রাজনৈতিক জীবনে গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। নির্বাচনী কার্যক্রমের সূচনা হিসেবে মনোনয়নপত্র উত্তোলনকে তিনি একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন। ধানের শীষ প্রতীকে মনোনয়ন নিতে পেরে তিনি সন্তোষ প্রকাশ করেন।

তিনি আরও বলেন, নির্বাচনে অন্যান্য দল বা স্বতন্ত্র প্রার্থীরা অংশ নিতে পারেন—এটি গণতান্ত্রিক প্রক্রিয়ারই অংশ। তবে তার বিশ্বাস, গোদাগাড়ী ও তানোর এলাকার ভোটাররা ধানের শীষ প্রতীকের পক্ষেই তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

ভোটের দিন প্রসঙ্গে তিনি বলেন, আগামী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি জনগণের মতামতের প্রকৃত প্রতিফলন ঘটবে ব্যালটের মাধ্যমে।
দলীয় মনোনয়ন বিষয়ে তিনি বলেন, মনোনয়ন প্রত্যাশী একাধিক ব্যক্তি থাকা স্বাভাবিক। তবে দলীয় হাইকমান্ড সব দিক বিবেচনা করে যাচাই-বাছাই শেষে একজনকে মনোনীত করেছে। এখন সবাইকে ঐক্যবদ্ধভাবে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানান তিনি।

নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠন, সন্ত্রাস ও চাঁদাবাজি দমনে কার্যকর ভূমিকা রাখবেন বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল, সাবেক আহ্বায়ক আব্দুল মালেক, সাবেক যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য সদর উদ্দিন, কাকনহাট পৌর বিএনপির সভাপতি জিয়াউল হক সরকার, গোদাগাড়ী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আনোয়ারুল ইসলাম, মাটিকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি এহসানুল কবির টুকু, গোদাগাড়ী বণিক সমিতির সভাপতি আসাদুজ্জামান মিলনসহ গোদাগাড়ী ও তানোর উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট