1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
তারেক রহমানের নির্দেশনায় ফেনীতে ড্যাবের উদ্যোগে বিশাল ফ্রি মেডিকেল ক্যাম্প - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে অসুস্থ বিএনপি সভাপতি দিলীপ খাঁনকে দেখতে গেলেন জামায়াত নেতৃবৃন্দ সুস্থতা কামনায় দোয়া শার্শায় নাভারণ সরকারি খাদ্য গুদামে মৌসুমী বোরো ধান ক্রয়ের উদ্বোধন আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে, নগদ টাকা ও খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌমুহনী শহর। মধ্যপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন ৮ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী শাহ্ আলম সিকদারের প্রচার শুরু বাসাইলে ই য়া বা সহ মা দ ক ব্যবসায়ী গ্রে প্তা র ডিমলায় ছাতনাই মহাবিদ্যালয়ে এইস এস সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিলে প্রধান অতিথি এমপি। ফেনী সদর হাসপাতালে সেবার মানোন্নয়নে নিয়মিত তদারকি দোয়ারাবাজারে দারুল হেরা আলীম মাদ্রাসায বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন। পলাশে জিডির পরও উপসচিবের বাড়িতে হামলা, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন শ্যামনগর পুলিশের অভিযানে সবজি ক্ষেত থেকে গাঁ জা গাছ জ ব্দ

ভিডিও সংবাদ 👇👇

তারেক রহমানের নির্দেশনায় ফেনীতে ড্যাবের উদ্যোগে বিশাল ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

তারেক রহমানের নির্দেশনায় ফেনীতে ড্যাবের উদ্যোগে বিশাল ফ্রি মেডিকেল ক্যাম্প

মোহাম্মদ হানিফ ফেনী জেলা প্রতিনিধি

ফুলগাজীতে বিএনপি ও ড্যাব নেতৃবৃন্দের উপস্থিতিতে শত শত মানুষের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), ফেনী জেলা শাখার উদ্যোগে ফেনীর ফুলগাজীতে একটি বৃহৎ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ফু্লগাজী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্পের মাধ্যমে অসহায় ও সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ ফরিদ বাহার, আহ্বায়ক, ফেনী জেলা বিএনপি। তিনি বলেন, বিএনপি সবসময় মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের মানবিক কার্যক্রম বিএনপির রাজনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ।
মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ডাঃ জহিরুল ইসলাম শাকিল, মহাসচিব, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। তিনি বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। ড্যাব সেই চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের বিভিন্ন জেলায় বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলাল উদ্দিন আলাল, সদস্য সচিব, ফেনী জেলা বিএনপি; ডাঃ পারভেজ রেজা কানন, স্বাস্থ্য বিষয়ক উপসম্পাদক, বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ; অধ্যাপক ডা. তমিজ উদ্দিন আহমেদ, সহ-সভাপতি, ড্যাব কেন্দ্রীয় কমিটি; আবুল হোসেন ভূঞা, সদস্য সচিব, ফুলগাজী উপজেলা বিএনপি।

এছাড়াও উপস্থিত ছিলেন ড্যাব কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিববৃন্দ ডাঃ বেলায়েত হোসেন ঢালী, ডাঃ আবু নাসের, ডাঃ আশফাক নবী কনক, ডাঃ ফারুক আহমেদ, ডাঃ সারোয়ার আলম এবং সহ-সাংগঠনিক সম্পাদক ডাঃ নুরুল করিম চৌধুরী।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডাঃ জালাল উদ্দিন রুমি, সহ-সভাপতি, ড্যাব কেন্দ্রীয় কমিটি। তার নেতৃত্বে অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি টিম শিশু, নারী ও বয়স্কসহ বিভিন্ন শ্রেণির রোগীদের সেবা প্রদান করেন। মেডিসিন, চর্ম, গাইনী, অর্থোপেডিকসহ বিভিন্ন বিভাগের চিকিৎসা সেবা দেওয়া হয় এবং প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়।

স্থানীয় জনগণ এই ফ্রি মেডিকেল ক্যাম্পকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের জন্য অত্যন্ত সহায়ক। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তারা।

মানবসেবাকে রাজনীতির মূল শক্তি হিসেবে ধারণ করে ড্যাব ও বিএনপির এই উদ্যোগ ফেনীর মানুষের মাঝে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট