1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা এবং সাংবাদিক এমদাদুল হক হত্যার প্রতিবাদে সোনাইমুড়ীতে সাংবাদিকদের মানববন্ধন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ার খুটাখালীতে মসজিদ থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার পরশুরামে গাঁজার পাতা হাতে জেলে আ ট ক আমলা ইউনিয়নের নারী ইউপি সদস্য জোছনা খাতুনের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ আলীকদমে হামের উপসর্গে আরও এক শিশুর মৃ ত্যু অস্থায়ী মেডিকেল ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন জেলা পরিষদ চেয়ারম্যান চান্দিনা থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা। ৩ জন জেল হাজতে প্রেরন। কটিয়াদীতে অসুস্থ বিএনপি সভাপতি দিলীপ খাঁনকে দেখতে গেলেন জামায়াত নেতৃবৃন্দ সুস্থতা কামনায় দোয়া শার্শায় নাভারণ সরকারি খাদ্য গুদামে মৌসুমী বোরো ধান ক্রয়ের উদ্বোধন আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে, নগদ টাকা ও খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌমুহনী শহর। মধ্যপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন ৮ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী শাহ্ আলম সিকদারের প্রচার শুরু বাসাইলে ই য়া বা সহ মা দ ক ব্যবসায়ী গ্রে প্তা র

ভিডিও সংবাদ 👇👇

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা এবং সাংবাদিক এমদাদুল হক হত্যার প্রতিবাদে সোনাইমুড়ীতে সাংবাদিকদের মানববন্ধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা এবং সাংবাদিক এমদাদুল হক হত্যার প্রতিবাদে সোনাইমুড়ীতে সাংবাদিকদের মানববন্ধন

 

সোনাইমুড়ী উপজেলা প্রতিনিধিঃ আরিফ রহমান।

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা এবং খুলনায় সাংবাদিক এমদাদুল হক হত্যার প্রতিবাদে সোনাইমুড়ী উপজেলায় কর্মরত সকল সাংবাদিকের উদ্যোগে এক প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায়, দৈনিক দিনকালের প্রতিনিধি নূর মোহাম্মদ সবুজ-এর সঞ্চালনায় সোনাইমুড়ী বাইপাস চত্বরে আয়োজিত এই মানববন্ধনে উপজেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে অংশ নেওয়া সাংবাদিকরা বলেন, গণমাধ্যমের ওপর হামলা এবং সাংবাদিক হত্যা স্বাধীন সাংবাদিকতার জন্য চরম হুমকি। তারা প্রথম আলো ও ডেইলি স্টারের ওপর হামলার তীব্র নিন্দা জানান এবং খুলনায় সাংবাদিক এমদাদুল হক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা আরও বলেন, অবিলম্বে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে গণমাধ্যমের স্বাধীনতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তাই সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি।
মানববন্ধন থেকে স্বাধীন সাংবাদিকতা রক্ষা, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং হামলা ও হত্যার ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিতের জোর দাবি জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন সোনাইমুড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি খোরশেদ আলম, সাবেক সভাপতি সামছুল আরেফিন জাপর, সোনাইমুড়ী উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও দৈনিক কালবেলার প্রতিনিধি সৈয়দ শহিদুল ইসলাম, সোনাইমুড়ী উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিনের প্রতিনিধি আমিনুল ইসলাম মানিক, সোনাইমুড়ী উপজেলা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মাসুদ করিম, বিজনেস বাংলাদেশ প্রতিনিধি মাহবুবুল হাসান, আমাদের সময় প্রতিনিধি গুলজার হানিফ, উপজেলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক ইয়াছিন আবির, দৈনিক প্রভাতী বাংলাদেশে পত্রিকার প্রতিনিধি আরিফ রহমান সহ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট