1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ঘন কুয়াশা ও মৃদু বাতাসে হোসেনপুরে শীতের প্রকোপ, জনজীবনে দুর্ভোগ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়ার খুটাখালীতে মসজিদ থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার পরশুরামে গাঁজার পাতা হাতে জেলে আ ট ক আমলা ইউনিয়নের নারী ইউপি সদস্য জোছনা খাতুনের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ আলীকদমে হামের উপসর্গে আরও এক শিশুর মৃ ত্যু অস্থায়ী মেডিকেল ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন জেলা পরিষদ চেয়ারম্যান চান্দিনা থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা। ৩ জন জেল হাজতে প্রেরন। কটিয়াদীতে অসুস্থ বিএনপি সভাপতি দিলীপ খাঁনকে দেখতে গেলেন জামায়াত নেতৃবৃন্দ সুস্থতা কামনায় দোয়া শার্শায় নাভারণ সরকারি খাদ্য গুদামে মৌসুমী বোরো ধান ক্রয়ের উদ্বোধন আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে, নগদ টাকা ও খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌমুহনী শহর। মধ্যপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন ৮ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী শাহ্ আলম সিকদারের প্রচার শুরু বাসাইলে ই য়া বা সহ মা দ ক ব্যবসায়ী গ্রে প্তা র

ভিডিও সংবাদ 👇👇

ঘন কুয়াশা ও মৃদু বাতাসে হোসেনপুরে শীতের প্রকোপ, জনজীবনে দুর্ভোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৩২৮ বার পড়া হয়েছে

ঘন কুয়াশা ও মৃদু বাতাসে হোসেনপুরে শীতের প্রকোপ, জনজীবনে দুর্ভোগ

তপন চন্দ্র সরকার স্টাফ, রিপোর্টার, হোসেনপুর- কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলাজুড়ে ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে চারপাশ। ভোর থেকে নামা ঘন কুয়াশার সঙ্গে মৃদু বাতাসে বইছে শীতল হাওয়া, ফলে শীতের তীব্রতা বেড়েছে। কয়েক হাত দূরের বস্তু স্পষ্ট দেখা না যাওয়ায় হোসেনপুর–নান্দাইল সড়কসহ অন্যান্য সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। কুয়াশার কারণে সড়কে যানবাহন ধীরগতিতে চলাচল করছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন পথচারী, স্কুলগামী শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ। প্রয়োজন ছাড়া মানুষজন ঘর থেকে বের হতে অনীহা প্রকাশ করছেন। পথচারী হাবিবুর রহমান বলেন, “ভোর থেকে ঘন কুয়াশার কারণে রাস্তায় চলাচল খুবই কষ্টকর। কয়েক হাত দূরের কিছুই ঠিকমতো দেখা যাচ্ছে না। কাজে বের হতে বাধ্য হলেও সতর্কভাবে চলতে হচ্ছে। সকালে রাস্তায় হাঁটতে দেখা গেছে বৃদ্ধ খুরশিদ মিয়াকে। তিনি বলেন, “হঠাৎ শীত বেড়ে গেছে। ঘন কুয়াশা ও ঠান্ডা বাতাসে শরীর কাঁপছে। তারপরও প্রয়োজনের তাগিদে ঘর থেকে বের হতে হয়েছে। এমন শীতে গরিব মানুষের কষ্ট সবচেয়ে বেশি। গোবিন্দপুর বাজারের পল্লী চিকিৎসক ডাঃ আলাল মিয়া বলেন, “ঘন কুয়াশা ও মৃদু বাতাসের কারণে সর্দি-কাশি, জ্বর, শ্বাসকষ্টসহ শীতজনিত রোগের সংখ্যা বাড়ছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা বেশি ঝুঁকিতে। উষ্ণ পোশাক ব্যবহার ও প্রয়োজন হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।”
জনদুর্ভোগ নিরসন নাগরিক কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ খায়রুল ইসলাম ফকির বলেন, “হঠাৎ শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় নিম্নআয়ের মানুষ, দিনমজুর, বয়স্ক ও শিশুদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। এই পরিস্থিতিতে দরিদ্রদের জন্য শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেওয়া প্রয়োজন।”
উপজেলা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “শীতার্ত দরিদ্র ও অসহায় মানুষের জন্য দ্রুত পর্যাপ্ত শীতবস্ত্র বিতরণে প্রশাসনের পদক্ষেপ জরুরি। সবাইকে সহযোগিতার হাত বাড়াতে হবে।”
শীতের তীব্রতায় দিনমজুর, বয়স্ক ও ছিন্নমূল মানুষের দুর্ভোগ বেড়েছে। ভোরের দিকে বিভিন্ন এলাকায় আগুন জ্বালিয়ে শীত নিবারণের চিত্র দেখা গেছে। আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আগামী কয়েকদিন কুয়াশা ও শীতের প্রকোপ অব্যাহত থাকতে পারে। স্থানীয়রা প্রয়োজন ছাড়া খুব ভোরে বাইরে না বের হওয়ার পাশাপাশি যানবাহন চালানোর সময় হেডলাইট জ্বালিয়ে সতর্কভাবে চলাচলের পরামর্শ দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট