1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মোহনপুরে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটা রোধে অভিযান, দুইটি এস্কেভেটর অকেজো করলেন এসিল্যান্ড - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশের রোসাংগিরী ৪নং ওয়ার্ড শাখার আহব্বায়ক কমিটি অনুমোদন  সোমা মোখলেস মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষা সফর পালিত ২০২৬ পত্নীতলার ৩নং দিবর ইউনিয়নে বিএনপির একমত বিনিময় সভা অনুষ্ঠিত লৌহজংয়ে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী মাজেদুল ইসলামের গণসংযোগে জনস্রোত মাদারীপুরে ট্রাক উল্টে খাদে, দুই মৌচাষি নিহত পাংশায় অবৈধ বিএসবি ইটভাটার চিমনি ভেঙে দিল প্রশাসন, জরিমানা ৫০ হাজার টাকা সুন্দরবনে ঝিনুক ও শামুক পাচারকালে ট্রাকসহ ৭ হাজার ৫০০ কেজি মাল জব্দ যশোর-১ শার্শা উপজেলায় বিএনপির তিন জন নেতা জামায়াত ইসলামীতে যোগদান নীলফামারী ডিমলায় জামায়াতে ইসলামীর আমিরের আগমন উপলক্ষে স্বাগত মিছিল মুন্সিগঞ্জ-১ আসনে ধানের শীষের গণজোয়ার-রসুনিয়ায় শেখ আব্দুল্লাহর পথসভা

ভিডিও সংবাদ 👇👇

মোহনপুরে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটা রোধে অভিযান, দুইটি এস্কেভেটর অকেজো করলেন এসিল্যান্ড

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৪৪ বার পড়া হয়েছে

মোহনপুরে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটা রোধে অভিযান, দুইটি এস্কেভেটর অকেজো করলেন এসিল্যান্ড

মমিনুল ইসলাম মুন স্টাফ রিপোর্টার (রাজশাহী)

রাজশাহীর মোহনপুর উপজেলার মতিহার এলাকায় অবৈধভাবে ফসলি জমির মাটি কাটা প্রতিরোধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার দিনভর পরিচালিত এ অভিযানে মাটি কাটার সঙ্গে জড়িত কাউকে ঘটনাস্থলে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে এলাকাবাসীর সহযোগিতায় মাটি কাটার কাজে ব্যবহৃত দুইটি এস্কেভেটর অকেজো করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কৃষিজমির টপসয়েল কেটে নেওয়ার ফলে জমির উর্বরতা নষ্ট হচ্ছে এবং দীর্ঘমেয়াদে কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। এ কারণে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে নিয়মিত নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে।

অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জোবায়দা সুলতানা বলেন, ফসলি জমির টপসয়েল কাটা সম্পূর্ণ বেআইনি ও শাস্তিযোগ্য অপরাধ। কৃষিজমি রক্ষা ও পরিবেশ সুরক্ষার স্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, কৃষিজমি রক্ষায় স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট