1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ বাগমারা উপজেলা বিএনপি - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে অসুস্থ বিএনপি সভাপতি দিলীপ খাঁনকে দেখতে গেলেন জামায়াত নেতৃবৃন্দ সুস্থতা কামনায় দোয়া শার্শায় নাভারণ সরকারি খাদ্য গুদামে মৌসুমী বোরো ধান ক্রয়ের উদ্বোধন আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে, নগদ টাকা ও খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌমুহনী শহর। মধ্যপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন ৮ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী শাহ্ আলম সিকদারের প্রচার শুরু বাসাইলে ই য়া বা সহ মা দ ক ব্যবসায়ী গ্রে প্তা র ডিমলায় ছাতনাই মহাবিদ্যালয়ে এইস এস সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিলে প্রধান অতিথি এমপি। ফেনী সদর হাসপাতালে সেবার মানোন্নয়নে নিয়মিত তদারকি দোয়ারাবাজারে দারুল হেরা আলীম মাদ্রাসায বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন। পলাশে জিডির পরও উপসচিবের বাড়িতে হামলা, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন শ্যামনগর পুলিশের অভিযানে সবজি ক্ষেত থেকে গাঁ জা গাছ জ ব্দ

ভিডিও সংবাদ 👇👇

ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ বাগমারা উপজেলা বিএনপি

বাগমারা প্রতিনিধি 
  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

বাগমারা প্রতিনিধি 

রাজশাহীর বাগমারায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হয়েছে বাগমারা উপজেলা বিএনপি। এ উপলক্ষে ২৮ ডিসেম্বর (রবিবার) সন্ধ্যায় উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে এক ঘরোয়া বৈঠকের আয়োজন করা হয়।

ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ডি এম জিয়াউর রহমান জিয়া। তাঁতি দলের সভাপতি মামুনুর রশীদ মামুনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন তাহেরপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আ. ন. ম শামসুর রহমান মিন্টু, থানা বিএনপির সদস্য মাস্টার ইউসুফ আলী, হামিরকুৎসা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান প্রার্থী রাশেদুল হক ফিরোজ, দ্বীপপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি জহুরুল ইসলাম খোকন, হামিরকুৎসা ইউনিয়ন বিএনপির সভাপতি বেলাল শাহ, শুভডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু সামা মিষ্টার, গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আকরামুল হক, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান বকুল সরদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শামসুজজোহা সরকার বাদশা, ভবানীগঞ্জ পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আক্তারুজ্জামান বল্টু, সাবেক সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সালাম পারভেজ, প্রধান শিক্ষক জাকির হোসেন, গনিপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সামসুল ইসলাম সান্টু, জিসাস সভাপতি আব্দুল জলিল, বাসুপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এমদাদুল হক, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। সভায় বক্তারা বলেন, দলে নেতৃত্ব নিয়ে প্রতিযোগিতা থাকতে পারে, কিন্তু ধানের শীষের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ। থানা বিএনপির সদস্য মাস্টার ইউসুফ আলী ও গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি জহুরুল ইসলাম খোকন বলেন, “আমরা অধ্যাপক কামাল হোসেনের অনুসারী ছিলাম। চূড়ান্ত মনোনয়ন পর্যন্ত অপেক্ষা করেছি। এখন ডিএম জিয়া তথা ধানের শীষের পতাকাতলেই আমাদের অবস্থান।

বক্তারা আরও বলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব কামাল হোসেন খুব শিগগিরই ধানের শীষের কাফেলায় শামিল হবেন বলে তারা আশাবাদী। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে প্রতিপক্ষকে লক্ষাধিক ভোটের ব্যবধানে পরাজিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নেতারা। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যের কোনো বিকল্প নেই। সভায় বাগমারা উপজেলার ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভার বিভিন্ন স্তরের বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট