1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
নাইক্ষ্যংছড়িতে ২ অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন ৩ লাখ টাকা জরিমানা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়ার খুটাখালীতে মসজিদ থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার পরশুরামে গাঁজার পাতা হাতে জেলে আ ট ক আমলা ইউনিয়নের নারী ইউপি সদস্য জোছনা খাতুনের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ আলীকদমে হামের উপসর্গে আরও এক শিশুর মৃ ত্যু অস্থায়ী মেডিকেল ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন জেলা পরিষদ চেয়ারম্যান চান্দিনা থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা। ৩ জন জেল হাজতে প্রেরন। কটিয়াদীতে অসুস্থ বিএনপি সভাপতি দিলীপ খাঁনকে দেখতে গেলেন জামায়াত নেতৃবৃন্দ সুস্থতা কামনায় দোয়া শার্শায় নাভারণ সরকারি খাদ্য গুদামে মৌসুমী বোরো ধান ক্রয়ের উদ্বোধন আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে, নগদ টাকা ও খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌমুহনী শহর। মধ্যপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন ৮ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী শাহ্ আলম সিকদারের প্রচার শুরু বাসাইলে ই য়া বা সহ মা দ ক ব্যবসায়ী গ্রে প্তা র

ভিডিও সংবাদ 👇👇

নাইক্ষ্যংছড়িতে ২ অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন ৩ লাখ টাকা জরিমানা

ইকরামুল হক,নাইক্ষ্যংছড়ি
  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

ইকরামুল হক,নাইক্ষ্যংছড়ি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে পাহাড় কাটা ও অবৈধভাবে ইট তৈরির দায়ে দুটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। গতকাল ২৯ ডিসেম্বর (সোমবার) উপজেলার রেজু এলাকায় যৌথভাবে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে ইটভাটা দুটিকে মোট ৩ লাখ টাকা জরিমানা করার পাশাপাশি বিপুল পরিমাণ জ্বালানি কাঠ জব্দ করা হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, রেজু এলাকায় অবস্থিত ফরিদ কোম্পানির মালিকানাধীন ‘বিবিএম ব্রিকস’ এবং শাহরিয়ার মোঃ বাবুর মালিকানাধীন ‘এসএমবি ব্রিকস’ দীর্ঘদিন ধরে প্রশাসনের অনুমতি ছাড়াই কার্যক্রম চালিয়ে আসছিল। অভিযানে পাহাড় কাটার দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী বিবিএম ব্রিকসকে ১ লাখ টাকা এবং এসএমবি ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া বিবিএম ব্রিকস থেকে প্রায় ২ হাজার ঘনফুট অবৈধ জ্বালানি কাঠ জব্দ করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকালে মহামান্য হাইকোর্টের নির্দেশনা ও ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী স্কেভেটর দিয়ে ইটভাটা দুটির কিলন (চুলা) ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এর ফলে ইটভাটা দুটির উৎপাদন কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।

অভিযানে নেতৃত্ব দেন নাইক্ষ্যংছড়ি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসমাত জাহান ইতু। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম। অভিযানে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্র ও উপজেলা আনসারের একটি চৌকস দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, হাইকোর্টের নির্দেশ বাস্তবায়ন এবং পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে। কোনোভাবেই অবৈধ ইটভাটা বা পাহাড় কাটার সাথে আপস করা হবে না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট