
ফেনী টেলিভিশন সাংবাদিক ফোরামের নতুন কমিটি ঘোষণা
মোহাম্মদ হানিফ ফেনী জেলা প্রতিনিধি
সভাপতি মিলু, সাধারণ সম্পাদক ফরিদ; মাল্টিমিডিয়া সাংবাদিকদের ঐক্য ও পেশাগত মর্যাদা রক্ষায় অঙ্গীকার
ফেনী টেলিভিশন সাংবাদিক ফোরামের ২০২৬ সালের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে ফেনী প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত ফোরামের বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি অনুমোদন ও ঘোষণা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ফেনী টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি রফিকুল ইসলাম। সভা শেষে একাত্তর টিভির জহিরুল হক মিলুকে সভাপতি এবং এসএ টিভির শেখ ফরিদ উদ্দিন আক্তারকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।
নবগঠিত কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এশিয়ান টিভির জিয়া উদ্দিন সোহাগ। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন জি টিভির জসিম উদ্দিন ফরায়েজী এবং সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন বিজয় টিভির এস এম হারুন।
কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাভিশনের রফিকুল ইসলাম, চ্যানেল টুয়েন্টি ফোরের দিলদার হোসেন স্বপন এবং চ্যানেল ওয়ানের নজির আহমেদ রতন।
এছাড়াও মাল্টিমিডিয়া গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের মধ্য থেকে সাধারণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন—
বাংলাভিশনের মিরাজুল মামুন, একাত্তর টিভির এসবি সাজু, জি টিভির আল নোমান, বিজয় টিভির সাজ্জাতুল মিরাজ, দৈনিক যায়যায়দিনের হাসান মাহমুদ, নবচেতনার সাহেদ হোসেন চৌধুরী, বাংলাদেশ বুলেটিনের মো. সাদ্দাম হোসেন, মুক্ত-খবর ডিজিটালের এস এম মাসুম বিল্লাহ ভুঁইয়া, লাখো কণ্ঠ ডিজিটালের মোহাম্মদ ইসমাইল, আজকের দর্পণের রাজিব মাসুদ, গণকণ্ঠ ডিজিটালের ইয়াসিন রাফাত মজুমদার, ডেইলি ইন্ডাস্ট্রির মেহরাব হোসেন, এশিয়া টিভির এইচ এম মালদার এবং এশিয়ান টিভির মনসুর আহমেদ।
সভায় উপস্থিত সাংবাদিকরা নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান এবং ফোরামের কার্যক্রম আরও গতিশীল, সুসংগঠিত ও কার্যকরভাবে পরিচালনার বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ প্রদান করেন।
সভাপতির সমাপনী বক্তব্যে রফিকুল ইসলাম বলেন, “ফেনী টেলিভিশন সাংবাদিক ফোরাম সবসময় সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও পেশাগত মর্যাদা রক্ষায় কাজ করে যাচ্ছে।
নবগঠিত কমিটি ঐক্যবদ্ধভাবে মাল্টিমিডিয়া সাংবাদিকদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী।”
তিনি আরও বলেন, “এই ফোরাম শুধু একটি সংগঠন নয়, এটি ফেনীর সাংবাদিক সমাজের শক্ত ভিত্তি। ভবিষ্যতে প্রশিক্ষণ, পেশাগত উন্নয়ন ও সাংবাদিকদের ন্যায্য দাবি আদায়ে ফোরাম অগ্রণী ভূমিকা পালন করবে।”
বার্ষিক সাধারণ সভা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এবং নতুন কমিটির মাধ্যমে ফেনীর মাল্টিমিডিয়া সাংবাদিকদের পেশাগত কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত সাংবাদিকরা।