1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান

মোঃ হামিদুর রহমান,ভ্রাম্যমাণ নওগাঁ প্রতিনিধি:

আসন্ন আম মৌসুমকে কেন্দ্র করে নওগাঁর সাপাহার উপজেলা সদরে যানজট নিয়ন্ত্রণ, জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিতকরণ এবং বাজার এলাকার সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (৩ জুন) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে উপজেলা সদরের প্রধান সড়ক ও বাজার এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পরিদর্শন করা হয় এবং সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও প্রতিবন্ধকতা চিহ্নিত করা হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফরিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান টকি এবং সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান।

এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু, সহ-সভাপতি জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ী প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত থেকে প্রশাসনের উদ্যোগে সহযোগিতা করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আম পরিবহনের ব্যস্ত মৌসুমে যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকায় সড়কের দুই পাশ দখল করে গড়ে ওঠা সকল অবৈধ স্থাপনা অপসারণের লক্ষ্যে আগামী ১০ জুন ২০২৬ পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যবসায়ী ও দখলদারদের নির্ধারিত সময়ের মধ্যে স্ব-উদ্যোগে অবৈধ স্থাপনা অপসারণের আহ্বান জানানো হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, নির্ধারিত সময়সীমা অতিক্রমের পরও অবৈধ স্থাপনা অপসারণ না করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ বলেন, “আম মৌসুমে সাপাহার সদরে যানবাহনের চাপ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়। তাই জনদুর্ভোগ কমাতে এবং নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। এ ক্ষেত্রে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা একান্তভাবে কাম্য।”

সাপাহারকে যানজটমুক্ত, নিরাপদ ও জনবান্ধব উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রশাসনের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সচেতন মহল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট