1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সোনাগাজীতে দরিদ্র নারীদের স্বাবলম্বী করতে সুদমুক্ত ঋণ কর্মসূচি - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বুধবার, ০৩ জুন ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

সোনাগাজীতে দরিদ্র নারীদের স্বাবলম্বী করতে সুদমুক্ত ঋণ কর্মসূচি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

সোনাগাজীতে দরিদ্র নারীদের স্বাবলম্বী করতে সুদমুক্ত ঋণ কর্মসূচি

মোহাম্মদ হানিফ ফেনী জেলা প্রতিনিধি।

আল ইহসান ফাউন্ডেশনের মতবিনিময় সভায় উপজেলা জুড়ে কার্যক্রম সম্প্রসারণের ঘোষণা

ফেনীর সোনাগাজী উপজেলায় দরিদ্র ও অসহায় পরিবারের নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে সুদমুক্ত ঋণ সুবিধা কার্যক্রম আরও বিস্তৃত করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের বিজয়নগর সংলগ্ন একটি মিলনায়তনে আল ইহসান ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাভোগী নারী সদস্যদের নিয়ে এ সভার আয়োজন করা হয়।
উইন্ডি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সিআইপি মেজবাহ উদ্দিন খান কিসলুর সভাপতিত্বে এবং সাবেক সচিব মাহবুব হক মিল্লাতের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাগাজীর কৃতি সন্তান সিলেট জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র জেলা ও দায়রা জজ নাছির উদ্দীন, উপসচিব মাহমুদুল হক আপেল, সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা, বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি রেজাউল বিল্লাহ শিমুল, বিএনপি নেতা ও ব্যবসায়ী লায়ন আলমগীর চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী বেলাল হোসেন এবং রফিকুল ইসলাম খান লাভলুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা বলেন, সমাজের দরিদ্র ও অসহায় পরিবারের সদস্যদের অর্থনৈতিকভাবে সক্ষম করে তুলতে আল ইহসান ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সুদমুক্ত ঋণ কর্মসূচি চালু করা হয়েছে, যা ইতোমধ্যে এলাকার বহু পরিবারের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে।
ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, প্রথম পর্যায়ে চরমজলিশপুর ও বগাদানা ইউনিয়নে সুদমুক্ত ঋণ বিতরণ কার্যক্রম শুরু করা হয়। পরবর্তীতে সোনাগাজী সদর ইউনিয়ন ও মতিগঞ্জ ইউনিয়নের অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যেও এ সুবিধা সম্প্রসারণ করা হয়েছে। বর্তমানে শতাধিক নারী সদস্য এ কর্মসূচির আওতায় এসে ক্ষুদ্র ব্যবসা, গবাদিপশু পালন ও বিভিন্ন আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছেন।
মতবিনিময় সভায় অংশগ্রহণকারী নারী সদস্যরা সুদমুক্ত ঋণ কর্মসূচির ইতিবাচক প্রভাব তুলে ধরে নিজেদের অভিজ্ঞতা ভাগাভাগি করেন। তারা জানান, এই সহায়তা তাদের পরিবারে অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে এবং আত্মনির্ভরশীল হতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, আল ইহসান ফাউন্ডেশনের এ মানবিক উদ্যোগ পর্যায়ক্রমে সোনাগাজী উপজেলার সব ইউনিয়নে সম্প্রসারণ করা হবে। সমাজের বিত্তবান ও প্রবাসীদের সহযোগিতায় আরও বেশি অসহায় পরিবারকে এই কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
বক্তারা সমাজের সচ্ছল ব্যক্তিদের এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানান এবং দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট