1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শান্তিগঞ্জে শিক্ষার্থীদের পাশে দাঁড়াল সুলেমান জায়গীরদার অর্গানাইজেশন  - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নিখোঁজের চার দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার কালিয়াকৈরে মসজিদে এসে বারবার লাঠি হারাচ্ছেন প্রতিবন্ধী নাসিরুদ্দিন, অল্পের জন্য রক্ষা লোহাগাড়ার ফুটবলের জন্য অনুপ্রেরণার এক স্মরণীয় মুহূর্ত বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত সেনবাগের গৃহবধূ মমতাজ বেগম নোয়াখালী জেলার শ্রেষ্ঠ শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন অস্বাস্থ্যকর পরিবেশ ও লেবেলিং ত্রুটিতে দুই মিষ্টির দোকানকে ৮ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদর, ডাসার ও কালকিনি থানা এলাকায় জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১৬ ফেনী পৌরসভায় প্রকৌশলী পদে রদবদল কালিয়াকৈরে তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত,৪৬ ডিগ্রির অনুভূতিতে পুড়ছে ফসলি জমি, ঝুঁকিতে শিশুরা দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

ভিডিও সংবাদ 👇👇

শান্তিগঞ্জে শিক্ষার্থীদের পাশে দাঁড়াল সুলেমান জায়গীরদার অর্গানাইজেশন 

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ২৬২ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাশ, স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ 

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার জয়সিদ্বি বসিয়াখাউরী বড়মোহা (জেবিবি) উচ্চ বিদ্যালয়ের ২৬ জন মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীর মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে সুলেমান জায়গীরদার অর্গানাইজেশন।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টায় বিদ্যালয়ের দ্বিতীয় তলার হল কক্ষে আনুষ্ঠানিকভাবে এ সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিবাস চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে এবং সুলেমান জায়গীরদার অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক শামীম জায়গীরদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মো. মশিউর রহমান মিঠু।
প্রধান অতিথির বক্তব্যে মো. মশিউর রহমান মিঠু বলেন,
“মেধাবী অথচ আর্থিকভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব। শিক্ষা হলো একটি জাতির উন্নয়নের প্রধান চালিকাশক্তি। একজন শিক্ষার্থীকে সহায়তা করা মানে একটি পরিবার এবং ভবিষ্যৎ প্রজন্মের পথ সুগম করা। সুলেমান জায়গীরদার অর্গানাইজেশন আগামীতেও শিক্ষাবান্ধব ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেবিবি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোখলেছুর রহমান মামুন, সহকারী শিক্ষক মাওলানা আজিজুল হক, নির্মল কান্দি দে এবং সুলেমান জায়গীরদার অর্গানাইজেশনের সাংগঠনিক সম্পাদক নাসিম জায়গীরদার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশফাক আহমদ সুজন, এলোয়ার হোসেন পাখি প্রমুখ।অনুষ্ঠানে সুলেমান জায়গীরদার অর্গানাইজেশনের অর্থায়নে ২৬ জন মেধাবী শিক্ষার্থীর ২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি ফি ও এক বছরের বেতন নগদ অর্থ সহায়তা হিসেবে প্রদান করা হয়।এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা মণ্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ ধরনের শিক্ষাসহায়ক উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সন্তোষ ও কৃতজ্ঞতার প্রকাশ লক্ষ্য করা যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট