রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
Title :
শেষ সময়ে ভাংগারহাটে লক্ষ্মী প্রতিমা বিক্রয় জমজমাট ‎​মুন্সীগঞ্জের গজারিয়ায় চাপাতিসহ দুই ছিনতাইকারী গ্রেফতার” লৌহজংয়ে শিক্ষার্থীদের নৈতিকতা ও প্রযুক্তিশিক্ষায় উদ্বুদ্ধ করতে আগামীর আলোর যাত্রা লৌহজংয়ে জয় বাংলা স্লোগান ২২ শিক্ষার্থী আটক করে পরে মুক্তি দাকোপে ইউপি সদস্যকে মারধরের ঘটনায় একজন আটক সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন মীরসরাই উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ভালুকায় হাতীবেড় যুব সমাজের উদ্যোগে জমজমাট ফুটবল ফাইনাল ম্যাচ চ্যাম্পিয়ন নারাঙ্গী তালটিয়া একাদশ তালায় স্বাস্থ্য কর্মকর্তার কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, দ্রুত অপসারণের দাবি চান্দিনায় গভীর রাতে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই, অগ্নিসংযোগের অভিযোগে রহস্য ঘনীভূত

রৌমারীতে ২০০ পিস ইয়াবা ও মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

  • Update Time : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ২৪ Time View

শাহের আলী, রৌমারী (কুড়িগ্রাম) 

কুড়িগ্রামের রৌমারীতে পুলিশের রাতের বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও দুই বোতল মদসহ মোঃ মোন্নাফ হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) রাত আনুমানিক ২টার দিকে রৌমারী থানাধীন চর ইটালুকান্দা এলাকায় এ অভিযান পরিচালনা করে রৌমারী থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, রৌমারী থানায় কর্মরত এসআই নুরুল আমিন, এসআই বিল্লাল হোসেন, এসআই নুর আলম মন্ডল, এএসআই মেহেদী হাসান ও এএসআই সোহেল রানাসহ সঙ্গীয় ফোর্স রাতের অভিযান পরিচালনা করেন। এ সময় চর ইটালুকান্দা এলাকা থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও দুই বোতল মদসহ মোঃ মোন্নাফ হোসেনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মোঃ মোন্নাফ হোসেন চর ইটালুকান্দা এলাকার মৃত কদম আলীর ছেলে। রৌমারী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ কাওসার আলী বলেন

মাদক কারবারি ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা রুজি হয়েছে তাকে মাদক দ্রব্য আইনে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হবে এবং

“মাদকদ্রব্যের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews