রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
Title :
শেষ সময়ে ভাংগারহাটে লক্ষ্মী প্রতিমা বিক্রয় জমজমাট ‎​মুন্সীগঞ্জের গজারিয়ায় চাপাতিসহ দুই ছিনতাইকারী গ্রেফতার” লৌহজংয়ে শিক্ষার্থীদের নৈতিকতা ও প্রযুক্তিশিক্ষায় উদ্বুদ্ধ করতে আগামীর আলোর যাত্রা লৌহজংয়ে জয় বাংলা স্লোগান ২২ শিক্ষার্থী আটক করে পরে মুক্তি দাকোপে ইউপি সদস্যকে মারধরের ঘটনায় একজন আটক সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন মীরসরাই উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ভালুকায় হাতীবেড় যুব সমাজের উদ্যোগে জমজমাট ফুটবল ফাইনাল ম্যাচ চ্যাম্পিয়ন নারাঙ্গী তালটিয়া একাদশ তালায় স্বাস্থ্য কর্মকর্তার কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, দ্রুত অপসারণের দাবি চান্দিনায় গভীর রাতে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই, অগ্নিসংযোগের অভিযোগে রহস্য ঘনীভূত

পিরোজপুর জেলা কৃষক দলের উদ্যোগে মিজান শেখ এর জন্য স্মরণ সভা ও দোয়া মাহফিল

  • Update Time : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ২৯ Time View

পিরোজপুর জেলা কৃষক দলের উদ্যোগে মিজান শেখ এর জন্য স্মরণ সভা ও দোয়া মাহফিল

মোঃ আরিফুল ইসলাম মিল্টন জেলা প্রতিনিধি পিরোজপুর।

১৬-১০-২০২৬ ইং তারিখ সকাল ১০ঃটার সময় পিরোজপুর জেলা কৃষক দলের উদ্যোগে পিরোজপুর জেলা পরিষদের অডিডিয়ামে পিরোজপুর জেলা কৃষক দল এর সাংগঠনিক সম্পাদক মরহুম মিজান শেখের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

স্মরণ সভায় সভাপতিত্ব করেন জেলা কৃষকদলের সভাপতি নাসির আহমেদ বাচ্চু।
স্মরণসভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পিরোজপুর জেলা শাখার আহবায়ক জনাব মোঃ নজরুল ইসলাম খান, জেলা বিএনপি’র সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, জেলা বিএনপি’র সদস্য ও পিরোজপুর জেলা দায়রা জজ আদালতের পি,পি মোঃ কালাম আকন, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল সালাম বাতেন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রহিমা আক্তার হাসি সহ জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিল সঞ্চালনা করেন মোঃ হাবিব খান সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী কৃষক দল পিরোজপুর জেলা শাখা।
দোয়া মাহফিলের উপস্থিত জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম খান বলেন মিজান শেখ একজন ভালো লোক ছিলেন, বিগত আন্দোলন সংগ্রামে মিজানের ভূমিকা ছিল অপরিসীম, মিজান রাজপথের আমাদের একজন সহযোদ্ধা ছিলেন, মানুষের উপকারে নিজেকে বিলীন করে দিতেন, আমি মিজানের জন্য দোয়া করি আল্লাহ যেন মিজানকে জান্নাতুল ফেরদৌস নসিব করে এবং শোক শোকাহত পরিবারের ধৈর্যধারণ করতে পারে এই দোয়া করি।
জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত বলেন মিজান আমার একই ওয়ার্ডের বাসিন্দা, দীর্ঘদিন আমার সাথে চলাফেরা করে, মিজানর ৫ বছরের একটি ছেলে সন্তান ও স্ত্রী রেখে গিয়েছেন, মিজান বিগত দিন আমাদের দলের জন্য যে অবদান রেখেছে আমরা কোনদিনও ভুলতে পারবো না, মিজানের স্ত্রী একজন সুশিক্ষায় শিক্ষিত তার জন্য একটা কর্মসংস্থান ব্যবস্থা করতে হবে, মিজনের জন্য সবাই দোয়া করবেন আমিও মন থেকে দোয়া করি ওকে যেন আল্লাহ বেহেস্ত নসিব করেন আমিন।
সভাপতি নাসির আহমেদ বাচ্চু বক্তব্যে বলেন মিজান জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করে, বিগত ফ্যাসিবাদ আন্দোলন সংগ্রামে ঢাকা, বরিশাল, খুলনা, পিরোজপুর প্রত্যেকটি আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন এবং স্লোগানে, স্লোগানে মুখরিত করেছেন রাজপথ, মিজান একজন ত্যাগী নেতা ছিলেন, মিজান সম্পর্কে বললে আজকে শেষ হবে না আমি সবার কাছে ওর হয়ে ক্ষমা চাচ্ছি ওর চলাফেরা কথাবার্তা আচার-আচরণে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে মিজানকে মাফ করে দিবেন এবং সবাই ওর জন্য দোয়া করবেন মিজানকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করেন আমিন।
এছাড়া কারণ সভা ও দোয়া মাহফিলে বিএনপি সহ অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ, মাওলানা মোঃ মাহমুদ হোসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews