রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
Title :
শেষ সময়ে ভাংগারহাটে লক্ষ্মী প্রতিমা বিক্রয় জমজমাট ‎​মুন্সীগঞ্জের গজারিয়ায় চাপাতিসহ দুই ছিনতাইকারী গ্রেফতার” লৌহজংয়ে শিক্ষার্থীদের নৈতিকতা ও প্রযুক্তিশিক্ষায় উদ্বুদ্ধ করতে আগামীর আলোর যাত্রা লৌহজংয়ে জয় বাংলা স্লোগান ২২ শিক্ষার্থী আটক করে পরে মুক্তি দাকোপে ইউপি সদস্যকে মারধরের ঘটনায় একজন আটক সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন মীরসরাই উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ভালুকায় হাতীবেড় যুব সমাজের উদ্যোগে জমজমাট ফুটবল ফাইনাল ম্যাচ চ্যাম্পিয়ন নারাঙ্গী তালটিয়া একাদশ তালায় স্বাস্থ্য কর্মকর্তার কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, দ্রুত অপসারণের দাবি চান্দিনায় গভীর রাতে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই, অগ্নিসংযোগের অভিযোগে রহস্য ঘনীভূত

মীরসরাইয়ে মিঠানালা রামকৃষ্ণ সমিতির দুর্গোৎসবের সুবর্ণজয়ন্তী উদযাপন

  • Update Time : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ৩৪ Time View

মীরসরাইয়ে মিঠানালা রামকৃষ্ণ সমিতির দুর্গোৎসবের সুবর্ণজয়ন্তী উদযাপন

মীরসরাই প্রতিনিধি :

চট্টগ্রামের মীরসরাইয়ে মিঠানালা রামকৃষ্ণ সমিতির উদ্যোগে শারদীয় দুর্গোৎসবের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার মিঠানালা গ্রামে আয়োজিত এ অনুষ্ঠানে ধর্মীয় সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন। বক্তব্যে তিনি বলেন, “মুসলমান ও সনাতন ধর্মাবলম্বী ভাইয়েরা মিলেমিশে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন।” তিনি আরও বলেন, “১২ ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে আপনারা আমাকে নির্বাচিত করেছেন। আপনাদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করব।”
সুবর্ণজয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। পরে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন সংসদ সদস্য জনাব নুরুল আমিন। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মিঠানালা রামকৃষ্ণ সমিতির সভাপতি বাবু জহরলালের সভাপতিত্বে এবং মাস্টার তপন ধুমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরওয়ার উদ্দিন সেলিম, মীরসরাই উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক বাবু অনির্বাণ চৌধুরী রাজীব, কেন্দ্রীয় যুবদলের সদস্য আমিনুল ইসলাম তৌহিদ, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফ উদ্দিন রাহেল, মিঠানালা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউর করিম চৌধুরী তপন এবং আব্দুল আউয়াল তারেক মেম্বার।
এ ছাড়া উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক রাজীব কুমার নাহা, সঞ্জিত কুমার নাহা, সাবেক এএসপি অপ্পেলা রাজু নাহাসহ সমিতির নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রকাশিত স্মারক ম্যাগাজিন ‘শারদাঞ্জলি’র মোড়ক উন্মোচন। এ সময় শ্রী বিজশ্রী কুমার নাহা গীতা পাঠ করেন।
ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্যের বার্তা নিয়ে আয়োজিত এ সুবর্ণজয়ন্তী উৎসব স্থানীয় বাসিন্দাদের মধ্যে আনন্দ-উৎসবের আমেজ ছড়িয়ে দেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews