রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
Title :
শেষ সময়ে ভাংগারহাটে লক্ষ্মী প্রতিমা বিক্রয় জমজমাট ‎​মুন্সীগঞ্জের গজারিয়ায় চাপাতিসহ দুই ছিনতাইকারী গ্রেফতার” লৌহজংয়ে শিক্ষার্থীদের নৈতিকতা ও প্রযুক্তিশিক্ষায় উদ্বুদ্ধ করতে আগামীর আলোর যাত্রা লৌহজংয়ে জয় বাংলা স্লোগান ২২ শিক্ষার্থী আটক করে পরে মুক্তি দাকোপে ইউপি সদস্যকে মারধরের ঘটনায় একজন আটক সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন মীরসরাই উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ভালুকায় হাতীবেড় যুব সমাজের উদ্যোগে জমজমাট ফুটবল ফাইনাল ম্যাচ চ্যাম্পিয়ন নারাঙ্গী তালটিয়া একাদশ তালায় স্বাস্থ্য কর্মকর্তার কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, দ্রুত অপসারণের দাবি চান্দিনায় গভীর রাতে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই, অগ্নিসংযোগের অভিযোগে রহস্য ঘনীভূত

লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে মানিকগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

  • Update Time : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ৩৪ Time View

লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে মানিকগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ।

মানিকগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস। এ উপলক্ষে মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মিজ আফরোজা খানম রিতা এমপি। এতে সভাপতিত্ব করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের পুলিশ সুপার সারওয়ার আলম বিপিএম।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) মানিকগঞ্জ জেলা শাখার সদস্যসচিব মো. শামীম বিশ্বাস, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ওহিদুল ইসলাম বিশ্বাস লোটাস, এবং যুগ্ম আহ্বায়ক মঞ্জুর আলম পালু, আওলাদ হোসেন মো. নঈম খান ও মো. জিয়াউল হক শাওন। এ সময় বিভিন্ন উপজেলা জাসাসের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় ফকির লালন সাঁইয়ের জীবনদর্শন, মানবতাবাদী চিন্তাধারা, অসাম্প্রদায়িক চেতনা এবং সাম্য ও সম্প্রীতির বার্তা তুলে ধরা হয়। তাঁর গান ও দর্শনের মাধ্যমে মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ জাগ্রত করা এবং ভেদাভেদহীন সমাজ গঠনের গুরুত্বের বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়।

আলোচনা সভা শেষে পরিবেশিত হয় লালন সাঁইয়ের আধ্যাত্মিক দর্শন, মানবপ্রেম ও অসাম্প্রদায়িক চেতনাভিত্তিক সাংস্কৃতিক পরিবেশনা। শিল্পীদের পরিবেশনায় লালনের কালজয়ী গান ও দর্শন অনুষ্ঠানে এক বিশেষ আবহ সৃষ্টি করে।

লালন সাঁইয়ের গান ও দর্শন যুগে যুগে মানুষকে সাম্য, মানবতা, সম্প্রীতি এবং ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে মানুষের প্রতি ভালোবাসার শিক্ষা দিয়ে আসছে। তাঁর মানবতাবাদী দর্শন আজও একটি অসাম্প্রদায়িক, সহনশীল ও বৈষম্যহীন সমাজ গঠনে মানুষকে অনুপ্রেরণা জোগাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews