রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
Title :
শেষ সময়ে ভাংগারহাটে লক্ষ্মী প্রতিমা বিক্রয় জমজমাট ‎​মুন্সীগঞ্জের গজারিয়ায় চাপাতিসহ দুই ছিনতাইকারী গ্রেফতার” লৌহজংয়ে শিক্ষার্থীদের নৈতিকতা ও প্রযুক্তিশিক্ষায় উদ্বুদ্ধ করতে আগামীর আলোর যাত্রা লৌহজংয়ে জয় বাংলা স্লোগান ২২ শিক্ষার্থী আটক করে পরে মুক্তি দাকোপে ইউপি সদস্যকে মারধরের ঘটনায় একজন আটক সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন মীরসরাই উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ভালুকায় হাতীবেড় যুব সমাজের উদ্যোগে জমজমাট ফুটবল ফাইনাল ম্যাচ চ্যাম্পিয়ন নারাঙ্গী তালটিয়া একাদশ তালায় স্বাস্থ্য কর্মকর্তার কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, দ্রুত অপসারণের দাবি চান্দিনায় গভীর রাতে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই, অগ্নিসংযোগের অভিযোগে রহস্য ঘনীভূত

শেরপুরের শ্রীবরদীতে ভিমরুলের কামড়ে কৃষকের মৃত্যু।

  • Update Time : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ১৫ Time View

শেরপুরের শ্রীবরদীতে ভিমরুলের কামড়ে কৃষকের মৃত্যু।

মোঃ শাহিন মিয়া
শ্রীবরদী(শেরপুর)উপজেলা প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদীতে ভিমরুলের কামড়ে মো. বরকত আলী (৬৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়নের মাদারপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত কৃষক মো. বরকত আলী মধ্য মাদারপুর গ্রামের মৃত হাছেন আলী মন্ডলের ছেলে। তিনি ৪ সন্তানের জনক। গত বৃহস্পতিবার তিনি বাড়ির উঠানে গাছের ডাল কাটতে গিয়ে ভিমরুলের কামড়ে আক্রান্ত হন।

এ ঘটনায় নিহতের নাতি মাছুম জানান, গত বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়ির উঠানে ডাল কাটার জন্য গাছে উঠেন। সেখানে ভিমরুলের চাক ছিল। গাছের একটি ডাল কাটার সময় চাক থেকে উড়ে গিয়ে একাধিক ভিমরুল তাঁর শরীরের বিভিন্ন অংশে কামড় বসায়। এ অবস্থায় তিনি পুনরায় আরেকটি ডাল কাটতে গেলে চাকে থাকা অসংখ্য ভিমরুল তাকে আক্রমণ করে এবং প্রায় শতাধিক কামড় দেয়। পরবর্তীতে তিনি গাছ থেকে নেমে পুকুরে ঝাঁপ দেন।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দ্রুত শেরপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শারীরিক অবস্থার অবনতি হলে আজ শনিবার দুপুরে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে ভর্তির ঘন্টা খানেক পরে চিকিৎসাধীন অবস্থায়ই তাঁর মৃত্যু হয়।

এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে খড়িয়া কাজিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দুলাল মিয়া জানান, গত বৃহস্পতিবার দুপুরে গাছের ডাল কাটতে গিয়ে শতাধিক ভিমরুলের কামড়ে আক্রান্ত হন কৃষক মো. বরকত আলী। পরবর্তীতে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করানো হয়। শারীরিক অবস্থার অবনতি হলে আজকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews