
হোসেনপুরে নরসিংহ জিউর আখড়ায় শারদীয় দুর্গাপূজা পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ।
তপন চন্দ্র সরকার, জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ,
কিশোরগঞ্জের হোসেনপুরে
শ্রী শ্রী সার্বজনীন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পৌরসভার ঐতিহ্যবাহী শ্রী শ্রী নরসিংহ জিউর আখড়া পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপি নেতৃবৃন্দ।
আজ১৭ ইঅক্টোবর ২০২৬ ‘শনিবার রাত ৯ টায় হনুমানতলা আখড়ায় আয়োজিত পূজা মণ্ডপ পরিদর্শনকালে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা মনিরুল হক রাজন, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজর রহমান টুটুল, হোসেনপুর পৌর বিএনপির সভাপতি শফিকুল ইসলাম শফিক, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ডালিম, শিক্ষা বিষয়ক সম্পাদক আতাহার আলী মৃধা মাসুদ।
আরও উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাদ্দাদ হোসেন সাদ্দাম, আড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মার্শাফি বিন মুর্তজা আনোয়ার, সাহেদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী তানভির হাসান রানা, ও সাহেদল ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মামুন অর রশিদ কারার খোকন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। বিএনপি সবসময় হিন্দু সম্প্রদায়ের পাশে আছে এবং থাকবে। তারা সকলের সুখ, শান্তি ও মঙ্গল কামনা করেন এবং শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।