
লৌহজংয়ের হলদিয়ার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এমপি আব্দুস সালাম আজাদ
আবু বকর সিদ্দিক:- মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।
মুন্সীগঞ্জের লৌহজংয়ে শারদীয় দুর্গোৎসবের শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সন্তোষ প্রকাশ করেছেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।রোববার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এ সন্তোষ প্রকাশ করেন।পরিদর্শনকালে সংসদ সদস্য পূজামণ্ডপগুলোর সার্বিক পরিবেশ,পূজার আয়োজন ও নিরাপত্তাব্যবস্থার খোঁজখবর নেন।এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের ধর্মীয় উৎসবের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন।এমপি আব্দুস সালাম আজাদ বলেন,লৌহজংয়ে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব অত্যন্ত সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হচ্ছে।প্রতিবছর নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশে এখানে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়।
তিনি বলেন,সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সব ধর্মের মানুষের উৎসব উদযাপন নিশ্চিত করা জরুরি পারস্পরিক সম্প্রীতি,সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের মাধ্যমে সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে।দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যেন সৃষ্টি না হয়,সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। পাশাপাশি উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে সম্মিলিতভাবে শান্তিশৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।পূজামণ্ডপ পরিদর্শনের সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া পদ্মা সেতু উত্তর থানা ও লৌহজং থানার পুলিশ সদস্য,স্থানীয় সাংবাদিক এবং সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।
সংসদ সদস্যের পরিদর্শনকে কেন্দ্র করে স্থানীয় পূজামণ্ডপগুলোতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে তাদের ধর্মীয় উৎসব উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেন।শারদীয় দুর্গোৎসবকে ঘিরে লৌহজংয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি,পারস্পরিক সহমর্মিতা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।সব ধর্মের মানুষের সম্মিলিত অংশগ্রহণে উৎসবটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবেএমন প্রত্যাশা স্থানীয়দের।