1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রাজশাহী-৫ (পুঠিয়া–দুর্গাপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে অসুস্থ বিএনপি সভাপতি দিলীপ খাঁনকে দেখতে গেলেন জামায়াত নেতৃবৃন্দ সুস্থতা কামনায় দোয়া শার্শায় নাভারণ সরকারি খাদ্য গুদামে মৌসুমী বোরো ধান ক্রয়ের উদ্বোধন আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে, নগদ টাকা ও খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌমুহনী শহর। মধ্যপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন ৮ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী শাহ্ আলম সিকদারের প্রচার শুরু বাসাইলে ই য়া বা সহ মা দ ক ব্যবসায়ী গ্রে প্তা র ডিমলায় ছাতনাই মহাবিদ্যালয়ে এইস এস সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিলে প্রধান অতিথি এমপি। ফেনী সদর হাসপাতালে সেবার মানোন্নয়নে নিয়মিত তদারকি দোয়ারাবাজারে দারুল হেরা আলীম মাদ্রাসায বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন। পলাশে জিডির পরও উপসচিবের বাড়িতে হামলা, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন শ্যামনগর পুলিশের অভিযানে সবজি ক্ষেত থেকে গাঁ জা গাছ জ ব্দ

ভিডিও সংবাদ 👇👇

রাজশাহী-৫ (পুঠিয়া–দুর্গাপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

রাজশাহী-৫ আসনে প্রার্থিতা ফিরে পেলেন ব্যারিস্টার রেজাউল করিম

মোঃ শাহিনুর রহমান আকাশ স্টাফ রিপোর্ট রাজশাহী 

রাজশাহী-৫ (পুঠিয়া–দুর্গাপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রেজাউল করিম নির্বাচন কমিশনে আপিলের মাধ্যমে প্রার্থিতা ফিরে পেয়েছেন। শনিবার (১৭ জানুয়ারি) নির্বাচন কমিশন তাঁর আপিল গ্রহণ করে প্রার্থিতা বৈধ ঘোষণা করে।

এর আগে জেলা রিটার্নিং কর্মকর্তা প্রাথমিক যাচাই-বাছাইয়ে তাঁর মনোনয়নপত্র বাতিল করেছিলেন। পরে তিনি নির্বাচন কমিশনে আপিল করলে শুনানি শেষে তাঁর প্রার্থিতা পুনর্বহাল করা হয়।

ব্যারিস্টার রেজাউল করিম যুক্তরাজ্য জিয়া পরিষদের ভাইস প্রেসিডেন্ট। তিনি এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে রাজশাহী-৫ আসনে নির্বাচনে অংশ নিচ্ছেন। এ আসনে বিএনপির প্রার্থী হিসেবে রয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।

প্রার্থিতা ফিরে পাওয়ার বিষয়টি ব্যারিস্টার রেজাউল করিম নিজেই নিশ্চিত করেছেন।

জানা গেছে, রাজশাহী-৫ আসনে মোট ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। প্রাথমিক যাচাই-বাছাই শেষে মাত্র ২ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। বাতিল হওয়া প্রার্থীরা নির্বাচন কমিশনে আপিল করেন। তাঁদের মধ্যে দুই জন প্রার্থিতা ফিরে পেয়েছেন।

বর্তমানে এ আসনে নির্বাচনে লড়বেন—
• বিএনপি প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল
• জামায়াত প্রার্থী মাওলানা মনজুর রহমান
• স্বতন্ত্র প্রার্থী ইসফা খায়রুল হক শিমুল
• স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রেজাউল করিম

রাজশাহী-৫ আসনে মোট ভোটার ৩ লাখ ৪৯ হাজার ১৩৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৪ হাজার ৩৮১ জন, নারী ভোটার ১ লাখ ৭৪ হাজার ৭৫২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৫ জন। নতুন ভোটার যুক্ত হয়েছেন ৪ হাজার ৭৪৯ জন।

ট্যাগস

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট