রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
Title :
শেষ সময়ে ভাংগারহাটে লক্ষ্মী প্রতিমা বিক্রয় জমজমাট ‎​মুন্সীগঞ্জের গজারিয়ায় চাপাতিসহ দুই ছিনতাইকারী গ্রেফতার” লৌহজংয়ে শিক্ষার্থীদের নৈতিকতা ও প্রযুক্তিশিক্ষায় উদ্বুদ্ধ করতে আগামীর আলোর যাত্রা লৌহজংয়ে জয় বাংলা স্লোগান ২২ শিক্ষার্থী আটক করে পরে মুক্তি দাকোপে ইউপি সদস্যকে মারধরের ঘটনায় একজন আটক সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন মীরসরাই উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ভালুকায় হাতীবেড় যুব সমাজের উদ্যোগে জমজমাট ফুটবল ফাইনাল ম্যাচ চ্যাম্পিয়ন নারাঙ্গী তালটিয়া একাদশ তালায় স্বাস্থ্য কর্মকর্তার কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, দ্রুত অপসারণের দাবি চান্দিনায় গভীর রাতে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই, অগ্নিসংযোগের অভিযোগে রহস্য ঘনীভূত

দোহালিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ মাওঃ আবুল কালাম আজাদ সাহেব।

  • Update Time : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ২৬ Time View

দোহালিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ মাওঃ আবুল কালাম আজাদ সাহেব।
সাইফুল আলম । প্রতিনিধি: দোয়ারা উপজেলা সুনামগঞ্জ।
সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার ৬নং দোহালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মাঠে কাজ করছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ। আসন্ন নির্বাচনকে সামনে রেখে স্থানীয়দের সঙ্গে যোগাযোগ ও মতবিনিময়ের পাশাপাশি অবহেলিত এলাকার উন্নয়ন, জনদুর্ভোগ নিরসন এবং যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

গতকাল শনিবার (১৭ অক্টোবর) দোহালিয়া বাজারে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আবুল কালাম আজাদ বলেন, ইউনিয়নের দীর্ঘদিনের সমস্যাগুলো চিহ্নিত করে রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষার প্রসার ও জনদুর্ভোগ কমাতে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। এসব লক্ষ্য সামনে রেখেই তিনি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেন, নির্বাচিত হলে ইউনিয়নের সর্বস্তরের মানুষের মতামতের ভিত্তিতে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করবেন। যোগাযোগব্যবস্থার উন্নয়ন, জনকল্যাণমূলক কর্মকাণ্ড এবং নাগরিক সুবিধা নিশ্চিত করার পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে জনবান্ধব ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে কাজ করবেন।

যুবসমাজকে মাদকমুক্ত করার বিষয়ে তিনি বলেন, যুবসমাজ দেশের সম্পদ। কিন্তু মাদকের কারণে অনেক তরুণের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ থেকে উত্তরণে সামাজিক সচেতনতা বৃদ্ধি, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করা এবং অভিভাবকসহ সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে সম্মিলিত উদ্যোগ গ্রহণ জরুরি। এ ক্ষেত্রে তিনি সক্রিয় ভূমিকা রাখতে চান।

আবুল কালাম আজাদ আরও বলেন, এলাকার সার্বিক উন্নয়ন ও সামাজিক অবক্ষয় রোধে সবার সহযোগিতা প্রয়োজন। ইউনিয়নবাসীর পাশে থেকে তাঁদের সমস্যা সমাধান এবং একটি সুন্দর, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখাই তাঁর লক্ষ্য।

এদিকে, শনিবার তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভাই ভাই স্কিংস উলুড়া ইসলামপুর ক্লাবের একটি দল। এ সময় উপস্থিত ছিলেন জাকির, মন্টু দাস, দীপ্ত দাস, অমিত দাস, হৃদয় দাস, নয়ন দাস, রাসু দাস, মাহিন, মারুফ, ইমন আহমদ, হোসাইন, জুয়েল, জনিক দাস, হাসান, মাসুম ও শাহিনসহ অন্যরা।

আসন্ন ৬নং দোহালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ ইউনিয়নবাসীর কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews