রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
Title :
শেষ সময়ে ভাংগারহাটে লক্ষ্মী প্রতিমা বিক্রয় জমজমাট ‎​মুন্সীগঞ্জের গজারিয়ায় চাপাতিসহ দুই ছিনতাইকারী গ্রেফতার” লৌহজংয়ে শিক্ষার্থীদের নৈতিকতা ও প্রযুক্তিশিক্ষায় উদ্বুদ্ধ করতে আগামীর আলোর যাত্রা লৌহজংয়ে জয় বাংলা স্লোগান ২২ শিক্ষার্থী আটক করে পরে মুক্তি দাকোপে ইউপি সদস্যকে মারধরের ঘটনায় একজন আটক সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন মীরসরাই উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ভালুকায় হাতীবেড় যুব সমাজের উদ্যোগে জমজমাট ফুটবল ফাইনাল ম্যাচ চ্যাম্পিয়ন নারাঙ্গী তালটিয়া একাদশ তালায় স্বাস্থ্য কর্মকর্তার কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, দ্রুত অপসারণের দাবি চান্দিনায় গভীর রাতে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই, অগ্নিসংযোগের অভিযোগে রহস্য ঘনীভূত

চকরিয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পূজা উদযাপন ফ্রন্ট

  • Update Time : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ১৭ Time View

চকরিয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পূজা উদযাপন ফ্রন্ট

মোহাম্মদ আরিফ
জেলা প্রতিনিধি: কক্সবাজার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং, বরইতলী, পহরচাঁদা ও কৈয়ারবিলসহ বিভিন্ন এলাকার পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করেছেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের চকরিয়া উপজেলা ও চকরিয়া পৌরসভা শাখার নেতৃবৃন্দ।
রোববার (১৮অক্টোবর) সকাল ১০ চকরিয়া সার্বজনীন কেন্দ্রীয় হরি মন্দির থেকে শুরু করে , হারবাং বরইতলী কৈয়ারবির পহর চাঁদা জলদাশ পাড়া খোজপাড়া সহ ১৫টি অধিক মন্দির পরিদর্শন করে রাত ১০টা কৈয়ারবিল এসে শেষ হয়।

পরিদর্শনকালে নেতৃবৃন্দ পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি, পূজার প্রস্তুতি এবং সনাতন ধর্মাবলম্বীদের খোঁজখবর নেন। এ সময় তাঁরা শারদীয় দুর্গোৎসবের আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের চকরিয়া উপজেলা শাখার সভাপতি রনধীর দাশ, সাধারণ সম্পাদক সুনীল দাশ মহাজন, প্রধান উপদেষ্টা এস. তরুণ সুশীল, মহিলা বিষয়ক সম্পাদক কাজলী রানী তালুকদার, বিকাল কান্তি দুলাল, খোকন কুমার সুশীল, লিটন কুমার দাশ ও জুয়েল শীল।

এ ছাড়া চকরিয়া পৌরসভা শাখার সভাপতি লিটন দাশ, সাধারণ সম্পাদক লালন শর্মা কাকনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় নেতৃবৃন্দ বলেন, ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহযোগিতার মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্গোৎসব শুধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব নয়, এটি সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধেরও প্রতীক। তাই উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার কোনো বিকল্প নেই।

তাঁরা আরও বলেন, বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শনের মাধ্যমে পূজার সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হওয়ার পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে। একটি শান্তিপূর্ণ ও সম্প্রীতিময় পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সবাইকে আন্তরিকভাবে সহযোগিতা করার আহ্বান জানান তাঁরা।

পরিশেষে শারদীয় দুর্গোৎসব সবার জীবনে শান্তি, সম্প্রীতি, আনন্দ ও কল্যাণ বয়ে আনবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews