1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
গাইবান্ধার র‍্যাব ১৩ এর উদ্যোগে চর অঞ্চলে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ  - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
দোয়ারাবাজারে অনলাইন জুয়ার অভিযোগে আটক দুই জন। আলিম থেকে ফাজিল চালুর দাবি পয়সা কারামাতিয়া আলিম মাদ্রাসায় বিদায় ও দোয়া মাহফিল বাসাইলে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা রামুর গর্জনিয়ায় বসতঘর থেকে ১লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ : এলাকায় চাঞ্চল্য ফেনীতে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থার মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বালিগ্রাম ভূমি অফিসে দুর্নীতির মহোৎসব সেবাগ্রহীতাদের চোখের জল তথ্য সংগ্রহে গিয়ে সংবাদকর্মী হেনস্তা ও হুমকি চকরিয়া থানার বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে আটক ২, গ্রেফতার ৯ তালার রহিমাবাদ মোড়ে ইয়াবাসহ মা/দ/ক ব্যবসায়ী আ/ট/ক করে পুলিশের কাছে সোপর্দ। প্রয়াত সাংবাদিক এসএম হান্নান শাহের পরিবারকে চকরিয়া প্রেসক্লাবের মরণোত্তর অর্থ সহায়তা প্রদান স্মরণ সভা অনুষ্ঠিত। শান্তিগঞ্জে ক্ষতিগ্রস্থ দুঃস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ

ভিডিও সংবাদ 👇👇

গাইবান্ধার র‍্যাব ১৩ এর উদ্যোগে চর অঞ্চলে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ 

মো: মিজানুর রহমান বাবু গাইবান্ধা 
  • প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ১৯৯ বার পড়া হয়েছে

মো: মিজানুর রহমান বাবু গাইবান্ধা 

গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের কুন্দেরপাড়া চরে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে র‍্যাব-১৩, গাইবান্ধা সিপিসি।১৭ জানুয়ারি শনিবার দুপুরে চরাঞ্চলের শীতকবলিত মানুষের দুর্ভোগ লাঘবে এই মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়।

র‍্যাব-১৩ গাইবান্ধার কোম্পানি কমান্ডার, সিনিয়র সহকারি পুলিশ সুপার তারিকুল ইসলামের নেতৃত্বে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমটি অনুষ্ঠিত হয়। এ সময় র‍্যাব-১৩ এর সিনিয়র ওয়ারেন্ট অফিসার জিয়াউর রহমান, পুলিশ পরিদর্শক জিয়াদ হাসানসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত থেকে শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ । তারা র‍্যাব-১৩ এর এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং চরাঞ্চলের দরিদ্র ও অসহায় মানুষ শীত মৌসুমে সবচেয়ে বেশি কষ্টে থাকেন। এমন উদ্যোগ তাদের জন্য বড় সহায়তা বলে জানান।

গাইবান্ধা র‍্যাব-১৩ এর কোম্পানি কমান্ডার জানান, র‍্যাব এর ডিজি মহোদয়ের নির্দেশনায় ও সিও মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রতি বছর শীত মৌসুমে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হয়। ভবিষ্যতেও এই ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে । শীতবস্ত্র পেয়ে কুন্দেরপাড়া চরের শীতার্ত মানুষজন র‍্যাব-১৩ এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই সহায়তা তাদের শীতের কষ্ট অনেকটাই লাঘব করবে বলে জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট