রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
Title :
শেষ সময়ে ভাংগারহাটে লক্ষ্মী প্রতিমা বিক্রয় জমজমাট ‎​মুন্সীগঞ্জের গজারিয়ায় চাপাতিসহ দুই ছিনতাইকারী গ্রেফতার” লৌহজংয়ে শিক্ষার্থীদের নৈতিকতা ও প্রযুক্তিশিক্ষায় উদ্বুদ্ধ করতে আগামীর আলোর যাত্রা লৌহজংয়ে জয় বাংলা স্লোগান ২২ শিক্ষার্থী আটক করে পরে মুক্তি দাকোপে ইউপি সদস্যকে মারধরের ঘটনায় একজন আটক সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন মীরসরাই উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ভালুকায় হাতীবেড় যুব সমাজের উদ্যোগে জমজমাট ফুটবল ফাইনাল ম্যাচ চ্যাম্পিয়ন নারাঙ্গী তালটিয়া একাদশ তালায় স্বাস্থ্য কর্মকর্তার কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, দ্রুত অপসারণের দাবি চান্দিনায় গভীর রাতে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই, অগ্নিসংযোগের অভিযোগে রহস্য ঘনীভূত

হবিগঞ্জের ‎চুনারুঘাটে অনুমতি ছাড়া বাণিজ্য মেলায় অভিযান, ৫ জনকে ৭ দিনের কারাদণ্ড।

  • Update Time : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৩৪ Time View

হবিগঞ্জের ‎চুনারুঘাটে অনুমতি ছাড়া বাণিজ্য মেলায় অভিযান, ৫ জনকে ৭ দিনের কারাদণ্ড।

গাজী আলী আকবর শ্যামল, হবিগঞ্জ জেলা প্রতিনিধি

‎হবিগঞ্জের চুনারুঘাট সরকারি কলেজের সামনে  প্রশাসনের অনুমতি ছাড়া বাণিজ্য মেলার আয়োজন করার দায়ে মোবাইল কোর্টের অভিযানে পাচ জনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় মেলার গেট ও বিভিন্ন  দোকানের কাঠামো ও অপসারণ করা হয়।

‎সোমবার (১৯ অক্টোবর) দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত চুনারুঘাট সরকারি কলেজের সামনে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

‎মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, সরকারি আদেশ অমান্য করে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া স্থানীয় বাণিজ্য মেলা পরিচালনা করায় পাঁচজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে মেলার আয়োজকদের স্থাপন করা বিভিন্ন গেট ও অন্যান্য দোকানের কাঠামো অপসারণ করা হয়।

‎সূত্র জানায়, এর আগে মেলার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সরকারি আদেশ অমান্য করে মেলার কার্যক্রম পরিচালনা থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছিল। এ ছাড়া, নির্দেশনা অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়। তবে সতর্কতা সত্ত্বেও মেলার কার্যক্রম অব্যাহত রাখায় এ অভিযান পরিচালনা করা হয়।

‎মোবাইল কোর্ট পরিচালনায় চুনারুঘাট থানা পুলিশের একটি দল, আনসার সদস্য ও চুনারুঘাট পৌরসভা কর্তৃপক্ষ সার্বিক সহযোগিতা করে।

‎এদিকে, চুনারুঘাট উপজেলার সর্বসাধারণকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো ধরনের স্থানীয় বাণিজ্য মেলা পরিচালনা না করার জন্য অনুরোধ জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews