
হবিগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৯ সিলেটের অধিনায়ক কমান্ডার।
গাজী আলী আকবর শ্যামল, হবিগঞ্জ জেলা প্রতিনিধি
হবিগঞ্জে শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে
সোমবার (১৯ অক্টোবর ২০২৬) দুপুর ১২টায় হবিগঞ্জ শহরের ঘাটিয়া বাজার, রামকৃষ্ণ মিশন ও কালীবাড়ি পূজামণ্ডপ পরিদর্শন করেন এসআরবি-৯ (সিলেট) এর অধিনায়ক কমান্ডার মো. তাজমিনুর রহমান চৌধুরী।
পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সার্বক্ষণিক নজরদারি ও টহল জোরদার করে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোশাররফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আলমগীর হোসেন সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অধিনায়ক কমান্ডার তাজমিনুর রহমান চৌধুরী বলেন, কোনো তথ্য পেলে তা যাচাইয়ের সুযোগ দিতে হবে। তথ্য মিথ্যা হলে গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, আর সত্য হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এছাড়া যেকোনো নাশকতা বা জরুরি পরিস্থিতি মোকাবিলায় এসআরবি স্পেশাল ফোর্সের প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।
পরে তিনি বিভিন্ন মণ্ডপের পূজারিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং দেশ ও জাতির শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন।