
সাধারণ গ্রেডে বৃত্তি পেলো শ্রীবরদী উপজেলার শরিফুল
মোঃ শাহিন মিয়া
শ্রীবরদী(শেরপুর) উপজেলা প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদী উপজেলার ৮নং খড়িয়া কাজিরচর ইউনিয়নের রাহেলা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২০২৬ শিক্ষার্থী মোঃ শরিফুল ইসলাম সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে। তার এ সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সবার মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।
বৃত্তিপ্রাপ্ত মোঃ শরিফুল ইসলামের বাড়ি ৫ নং শ্রীবরদী সদর ইউনিয়নের
টাংগারপাড়া গ্রামে, এবং আলম মিয়ার ছেলে। শিক্ষা জীবনের গুরুত্বপূর্ণ এ পর্যায়ে বৃত্তি অর্জনের মাধ্যমে সে নিজের মেধা ও সাফল্যের স্বাক্ষর রেখেছে। শরিফুলের মেধা ও যোগ্যতার স্বীকৃতিস্বরূপ বৃত্তি অর্জন তার ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও মনোযোগী ও উৎসাহী হতে অনুপ্রাণিত করবে।
এ অর্জনে রাহেলা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ছাইদুর রহমান, শরিফুলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তিনি আরো বলেন ভবিষ্যৎ শিক্ষাজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করবে বলে আশা রাখেন।
শরিফুলের বাবা মোঃ আলম এর পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, শরিফুল ইসলাম ভবিষ্যতেও অধ্যবসায়, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে ভালো ফলাফল অর্জন করবে এবং উচ্চশিক্ষায় সাফল্য লাভ করে পরিবার, বিদ্যালয় ও এলাকার মুখ উজ্জ্বল করবে।