
প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে রাজশাহী জেলা ছাত্রদলের মিছিল
রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমান এর আগমন উপলক্ষে জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও দুর্গাপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুস সবুর বুলেট-এর নেতৃত্বে একটি বিশাল স্বাগত মিছিল সম্পূর্ণ হয়েছে। মিছিলে বিভিন্ন শ্লোগান দিয়ে শহরের রাজপথ মুখরিত করেন ছাত্র দলের নেতা কর্মীরা।
সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৫টার দিকে মিছিলটি রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে ঐতিহাসিক মাদ্রাসা মাঠে গিয়ে শেষ হয়।
এ সময় রাজশাহী জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর বুলেট সাংবাদিকদের বলেন, নির্বাচনের পর জনগণের সরকার তারেক রহমান প্রথমবার রাজশাহী সফরে আসছেন। ছাত্রদলের পক্ষ থেকে আমরা সার্বিক প্রস্তুতি নিয়েছি। আমাদের আশা-আকাঙ্ক্ষা প্রধানমন্ত্রী আসার পরে রাজশাহীর উন্নয়ন নিয়ে কথা বলবেন, যেহেতু রাজশাহী কৃষি নির্ভর একটি এলাকা, এখানে তেমন ব্যবসা প্রতিষ্ঠান নাই, তবে এখানে প্রচুর পরিমাণ আম ও মাছ রয়েছে এ গুলো যেন বিদেশে রপ্তানি করা যায় এমন কিছুই প্রধানমন্ত্রীর কাছে চাওয়া আমাদের।
তিনি আরও বলেন, আমাদের একটাই চাওয়া ছিলো প্রধানমন্ত্রী হবে তারেক রহমান, স্বপ্ন পূরণ হয়েছে এখন তিনি দেশের উন্নয়ন করবে এটাই আমাদের প্রত্যাশা। রাজশাহীতে তার আগমনে আমরা আনন্দিত।
রাজশাহী জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক ও দুর্গাপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুস সবুর বুলেটের নেতৃত্বে এই শুভেচ্ছা মিছিলে অংশ নিয়ে ছিলেন, শাহিনুল ইসলাম বকুল, যুগ্ন আহবায়ক রাজশাহী জেলা ছাত্রদল। মোঃ হাসেম আলী,
সদস্য রাজশাহী জেলা ছাত্রদল ও যুগ্ন আহবায়ক পুঠিয়া উপজেলা ছাত্রদল।
এস এম শাকিব হাসান,
সদস্য সচিব দুর্গাপুর পৌরসভা ছাত্রদল।
দুর্জয় আহমেদ শান্ত,
সিনিয়র যুগ্ন আহবায়ক চারঘাট উপজেলা ছাত্রদল,
মোঃ জামিল, সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক রাজশাহী কলেজ ছাত্রদল। সোহানুর রহমান সোহান,
সাধারণ সম্পাদক বানেশ্বর কলেজ ছাত্রদল। সাকলাইন মোস্তাক রাজন,
সদস্য পুঠিয়া উপজেলা ছাত্রদল। মুন্না ইসলাম আগুন, সভাপতি ধোগরাকুল কলেজ ছাত্রদল। মোঃ শাকিল আহমেদ, সিনিয়র যুগ্ন আহবায়ক তাহেরপুর কলেজ ছাত্রদল। আসিফ মাহমুদ,সিনিয়র সহ-সভাপতি ভবানীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল।
জুবায়ের হোসেন কাফি,
সিনিয়র যুগ্ম আহ্বায়ক দুর্গাপুর ডিগ্রি কলেজ ছাত্রদল।
এছাড়াও স্বাগত এই মিছিলে অংশ নিয়ে ছিলেন জেলা ও বিভিন্ন উপজেলা থেকে আসা কয়েক শতাধিক ছাত্রদলের সৈনিকরা।
উল্লেখ, মঙ্গলবার দুপুর দুইটায় রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে প্রধানমন্ত্রী তারেক রহমান আসবেন এবং সেখানে গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন তিনি। এ উপলক্ষে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে তৎপর রয়েছে প্রশাসনের বিভিন্ন টিম। সেই সাথে ঐক্য বদ্ধ হয়ে প্রস্তুতি নিয়েছে জেলা উপজেলার সকল বিএনপি নেতাকর্মীরা।