রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
Title :
শেষ সময়ে ভাংগারহাটে লক্ষ্মী প্রতিমা বিক্রয় জমজমাট ‎​মুন্সীগঞ্জের গজারিয়ায় চাপাতিসহ দুই ছিনতাইকারী গ্রেফতার” লৌহজংয়ে শিক্ষার্থীদের নৈতিকতা ও প্রযুক্তিশিক্ষায় উদ্বুদ্ধ করতে আগামীর আলোর যাত্রা লৌহজংয়ে জয় বাংলা স্লোগান ২২ শিক্ষার্থী আটক করে পরে মুক্তি দাকোপে ইউপি সদস্যকে মারধরের ঘটনায় একজন আটক সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন মীরসরাই উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ভালুকায় হাতীবেড় যুব সমাজের উদ্যোগে জমজমাট ফুটবল ফাইনাল ম্যাচ চ্যাম্পিয়ন নারাঙ্গী তালটিয়া একাদশ তালায় স্বাস্থ্য কর্মকর্তার কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, দ্রুত অপসারণের দাবি চান্দিনায় গভীর রাতে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই, অগ্নিসংযোগের অভিযোগে রহস্য ঘনীভূত

সাটুরিয়ার সাতটি ইউনিয়নের পূজামণ্ডপ পরিদর্শন করলেন খাদ্যমন্ত্রী রিতা এমপি

  • Update Time : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ২১ Time View

সাটুরিয়ার সাতটি ইউনিয়নের পূজামণ্ডপ পরিদর্শন করলেন খাদ্যমন্ত্রী রিতা এমপি

জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ।

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার সাতটি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী মিজ আফরোজা খানম রিতা এমপি। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং উৎসবের সার্বিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন।

পরিদর্শনকালে খাদ্যমন্ত্রী মিজ আফরোজা খানম রিতা এমপি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা এবং পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শারদীয় দুর্গোৎসব যেন আনন্দ, উৎসাহ ও শান্তিপূর্ণ পরিবেশে উদ্‌যাপিত হয়, সে বিষয়ে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. মাহামুদুল ইসলাম, সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসারফ হোসেন, সাটুরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুল কুদ্দুস খান মজলিস মাখন এবং জেলা পিপি অ্যাডভোকেট মো. আব্দুল আওয়াল খান।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শাহীন আজাদ বিপ্লব, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মহসীন উজ্জামান ও সদস্যসচিব মো. ইকবাল হোসেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক মো. আবুল বাশার; উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আমীর হামজা, সদস্যসচিব মো. ফরিদ হোসেন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. উজ্জ্বল তালুকদার জুয়েল; উপজেলা কৃষক দলের সভাপতি মো. বরকত মল্লিক ও সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. শাহিনুর রহমান শাহিনসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সাটুরিয়া উপজেলার সাতটি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের মধ্য দিয়ে খাদ্যমন্ত্রী মিজ আফরোজা খানম রিতা এমপি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করেন। তাঁর এই পরিদর্শনকে কেন্দ্র করে পূজামণ্ডপগুলোতে উৎসবমুখর পরিবেশ ও সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা আরও জোরালো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews