রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
Title :
শেষ সময়ে ভাংগারহাটে লক্ষ্মী প্রতিমা বিক্রয় জমজমাট ‎​মুন্সীগঞ্জের গজারিয়ায় চাপাতিসহ দুই ছিনতাইকারী গ্রেফতার” লৌহজংয়ে শিক্ষার্থীদের নৈতিকতা ও প্রযুক্তিশিক্ষায় উদ্বুদ্ধ করতে আগামীর আলোর যাত্রা লৌহজংয়ে জয় বাংলা স্লোগান ২২ শিক্ষার্থী আটক করে পরে মুক্তি দাকোপে ইউপি সদস্যকে মারধরের ঘটনায় একজন আটক সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন মীরসরাই উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ভালুকায় হাতীবেড় যুব সমাজের উদ্যোগে জমজমাট ফুটবল ফাইনাল ম্যাচ চ্যাম্পিয়ন নারাঙ্গী তালটিয়া একাদশ তালায় স্বাস্থ্য কর্মকর্তার কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, দ্রুত অপসারণের দাবি চান্দিনায় গভীর রাতে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই, অগ্নিসংযোগের অভিযোগে রহস্য ঘনীভূত

চকরিয়ায় মহানবমীতে পূজামণ্ডপে পূজামণ্ডপে পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দের পদচারণা

  • Update Time : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ১৫ Time View

চকরিয়ায় মহানবমীতে পূজামণ্ডপে পূজামণ্ডপে পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দের পদচারণা

মোহাম্মদ আরিফ | জেলা প্রতিনিধি, কক্সবাজার

শারদীয় দুর্গোৎসবের মহানবমী উপলক্ষে কক্সবাজারের চকরিয়ায় পূজামণ্ডপে পূজামণ্ডপে পদচারণা করেছেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের চকরিয়া উপজেলা ও পৌরসভা শাখার নেতৃবৃন্দ। দিনব্যাপী এ কর্মসূচিতে তাঁরা বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিভ্রমন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তাঁরা ধর্মীয় সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ১২টায় চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সংগঠনের নেতারা। এ সময় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান তাঁরা। সাক্ষাৎ শেষে চকরিয়া সার্বজনীন শ্রীশ্রী কেন্দ্রীয় কালীমন্দির থেকে মন্দির পরিভ্রমন কর্মসূচির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

পরে খুটাখালী, ডুলাহাজারা, মালুমঘাট, ফাঁসিয়াখালী, দিগরপানখালীসহ উপজেলার বিভিন্ন এলাকার পূজামণ্ডপ ও মন্দির পরিভ্রমন করেন নেতৃবৃন্দ। পরিভ্রমনকালে তাঁরা পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি, পূজার প্রস্তুতি এবং সনাতন ধর্মাবলম্বীদের খোঁজখবর নেন। দিনব্যাপী পরিভ্রমন কার্যক্রম কাকার এসে রাত ১০টায় এ কর্মসূচির সমাপ্তি ঘটে।

এ সময় নেতৃবৃন্দ বলেন, ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহযোগিতার মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্গোৎসব আনন্দ, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের প্রতীক। তাই উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার বিকল্প নেই।

তাঁরা আরও বলেন, বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিভ্রমনের মাধ্যমে পূজার সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হওয়ার পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করা সম্ভব। শান্তিপূর্ণ ও সম্প্রীতিময় পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনে তাঁরা সবার সহযোগিতা কামনা করেন।

পরিভ্রমনকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের চকরিয়া উপজেলা শাখার সভাপতি রনধীর দাশ, সাধারণ সম্পাদক সুনীল দাশ মহাজন, প্রধান উপদেষ্টা এস. তরুণ সুশীল, মহিলা বিষয়ক সম্পাদক কাজলী রানী তালুকদার, বিকাল কান্তি দুলাল, খোকন কুমার সুশীল, লিটন কুমার দাশ, জুয়েল শীল, সঞ্চয় কুমার সুশীল, বাবুল কান্তি সুশীল, জুয়েল শর্মা ও শুভ শর্মাসহ উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ।

এ ছাড়া চকরিয়া পৌরসভা শাখার সভাপতি লিটন দাশ, সিনিয়র সভাপতি বিকাশ কান্তি দাশ এবং সাধারণ সম্পাদক লালন শর্মা কাকনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিশেষে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, শারদীয় দুর্গোৎসব সবার জীবনে শান্তি, সম্প্রীতি, আনন্দ ও কল্যাণ বয়ে আনবে। একই সঙ্গে ধর্ম-বর্ণনির্বিশেষে মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews