রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
Title :
শেষ সময়ে ভাংগারহাটে লক্ষ্মী প্রতিমা বিক্রয় জমজমাট ‎​মুন্সীগঞ্জের গজারিয়ায় চাপাতিসহ দুই ছিনতাইকারী গ্রেফতার” লৌহজংয়ে শিক্ষার্থীদের নৈতিকতা ও প্রযুক্তিশিক্ষায় উদ্বুদ্ধ করতে আগামীর আলোর যাত্রা লৌহজংয়ে জয় বাংলা স্লোগান ২২ শিক্ষার্থী আটক করে পরে মুক্তি দাকোপে ইউপি সদস্যকে মারধরের ঘটনায় একজন আটক সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন মীরসরাই উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ভালুকায় হাতীবেড় যুব সমাজের উদ্যোগে জমজমাট ফুটবল ফাইনাল ম্যাচ চ্যাম্পিয়ন নারাঙ্গী তালটিয়া একাদশ তালায় স্বাস্থ্য কর্মকর্তার কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, দ্রুত অপসারণের দাবি চান্দিনায় গভীর রাতে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই, অগ্নিসংযোগের অভিযোগে রহস্য ঘনীভূত

দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন।

  • Update Time : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ২২ Time View

দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন।

সাইফুল আলম।

প্রতিনিধ : দোয়ারাবাজার উপজেলা সুনামগঞ্জ ।
সুনামগঞ্জের দোয়ারাবাজারে মাদক ও সীমান্তে চোরাচালানের বিরোধী সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক এম আব্দুল মোতালিব ভূইয়াকে হত্যা চেষ্টায় দাঁড়ালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার ঘটনায় অভিযুক্ত মাদককারবারী আব্দুল আহাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত এর দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন পত্রিকা ও টেলিভিশনে কর্মরত সাংবাদিকরা।
মঙ্গলবার (২০ অক্টোবর ) দুপুর ১২ টায় দোয়ারাবাজার উপজেলা পরিষদের সামনে স্থানীয় সাংবাদিকদের সংগঠন উপজেলা প্রেসক্লাবের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্যে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন,উপজেলার বাংলাবাজার ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামের ইউসুফ ভূইয়ার ছেলে সীমান্তের মাদক সম্রাট ও অস্ত্র ব্যবসায়ী আব্দুল আহাদ ভূইয়া দীর্ঘদিন যাবত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সীমান্তে মাদক পাচার,চোরাচালান এবং অস্ত্র ব্যবসা ও মানবপাচারসহ সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে। দীর্ঘদিন যাবত সীমান্ত এলাকায় আব্দুল আহাদের নেতৃত্বে মাদক ছাড়াও বিদেশি অস্ত্র বানিজ্যের মাধ্যমে বিপুল অর্থবিত্তের মালিক হয়েছে। তার প্রভাবে স্থানীয়রা ভয়ে কিছু বলতে পারেনা। দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারি ও দৈনিক সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি এম আব্দুল মোতালিব ভূইয়া পেশাগত দায়বদ্ধতার কারনে মাদক ও চোরাচালানসহ সীমান্তিক সকল অবৈধ কাজের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে আসছেন। মাদক ও চোরাচালানি বিরোধী সংবাদ প্রকাশের জেরে আব্দুল আহাদ কর্তৃক দীর্ঘদিন যাবত সাংবাদিক আব্দুল মোতালিব ভূইয়ার উপর প্রতিশোধ নিতে হুমকি দিয়ে আসছে। চলার পথে একাধিকবার তাকে পথরোধ করেও হামলার চেষ্টা করেছে এই মাদককারবারী। এরই জেরে
গত (১৮ অক্টোবর) সন্ধায় উপজেলার বাংলাবাজার ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামে সাংবাদিক এম মোতালিব ভূইয়ার অফিস কক্ষে ডুকে দলবল নিয়ে হামলা চালায়। এসময় পূর্ব পরিকল্পনা অনুযায়ী হত্যার উদ্দেশ্যে দাঁড়ালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে গণপিটুনি দিয়ে ঘটনাস্থলে রশি দিয়ে বেঁধে রাখে। এসময় স্থানীয়দের সহযোগিতায় সাংবাদিক আব্দুল মোতালিব ভূইয়াকে পুলিশ উদ্ধার করে প্রথমে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে অবস্থা আশষ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করেন।
এছাড়াও মাদক সম্রাট খ্যাতো আব্দুল আহাদ ভূইয়ার বিরুদ্ধে হত্যা মামলা,অস্ত্র পাচারসহ একাধিকবার মামলার অভিযোগ রয়েছে। এসব অপরাধের কারনে একাধিকবার জেলে হাজতে গেলেও জামিনে বের হয়ে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পুনরায় তার এসব কাজ পরিচালনা করে।
বক্তারা আরো বলেন, ‘পেশাগত দায়িত্ব পালনের দায়ে মাদকবিরোধী সংবাদ প্রকাশের জেরে একজন সাংবাদিকের ওপর এ ধরনের হামলা নিন্দনীয় ও ন্যক্কারজনক। এটা সাংবাদিক সমাজকে আতঙ্কিত করে। সাংবাদিকেরা দেশ ও জনগণের কল্যাণে কাজ করে থাকেন। কিন্তু বিভিন্ন সময় তাঁদের নানাভাবে হয়রানি-নির্যাতন, এমনকি হত্যাকাণ্ডের শিকার হতে হয়, যেটা পেশাদার সাংবাদিকদের জন্য হুমকিস্বরূপ। সাংবাদিক এম আব্দুল মোতালিব ভূইয়া এর ওপর হামলাকারী মাদক সম্রাট আব্দুল আহাদ এর সর্বোচ্চ শাস্তি নিশ্চিতসহ জড়িত সকল আসামীদের গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলন করা হবে।’
দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক কামাল উদ্দিনের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মামুন মুন্সির সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম হেলালী,ছাতক উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহ আক্তারুজ্জামান, দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি মোহাম্মদ হাবীবুল্লাহ হেলালী, আব্দুল করিম লিলু দোয়ারাবাজার উপজেলা কৃষক দলের আহ্বায়ক এরশাদুর রহমান মেম্বার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাবুদ্দীন সিহাব, দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের যুগ্মসম্পাদক সোহেল মিয়া, সাংস্কৃতিক সম্পাদক সানুর ওয়াদুদ সাগর,দোয়ারাবাজার প্রেসক্লাবের যুগ্মসম্পাদক মুফতি আবু তাহের মিসবাহ।
এসময় দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি আবু সালেহ মোঃ আলা উদ্দিন মোঃ বজলুর রহমান, প্রেসক্লাবের সেক্রেটারি এনামুল কবির মান্না,
যুগ্মসম্পাদক শাহ মাসুক নাইম মোঃ,হারুন অর রশীদ, দপ্তর সম্পাদক আক্তার হোসেন সুমন , সদস্য মো: আবু বক্কর, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ফারুক মিয়া, ক্রিড়া সম্পাদক মাসুদ রানা সোহাগ,সদস্য মারুফ খন্দকার, রফিকুল ইসলাম।
দোয়ারাবাজার প্রেসক্লাবের প্রচার সম্পাদক নুর মুহাম্মদ, দফতর সম্পাদক শুকুর আলীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এবিষয়ে দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার জানান, সাংবাদিক আব্দুল মোতালিব ভূইয়ার উপর মাদককারবারী আব্দুল আহাদ কর্তৃক হামলার পর স্থানীয়রা তাকে গণপিটুনি দিয়ে ঘটনাস্থলে রশি দিয়ে বেঁধে রাখে। সংবাদ পেয়ে পুলিশ সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছায় এবং তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য পুলিশী দায়িত্বে হাসপাতালে ভর্তি করা হয়। আব্দুর আহাদের বিরুদ্ধে আরো একাধিক অবৈধ কাজের অভিযোগ রয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews