
হলদিয়ায় ৭ পূজামণ্ডপে চঞ্চল মোল্লা সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়
আবু বকর সিদ্দিক:-মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের সাতটি শারদীয় দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আল ইউসুফ আজাদ চঞ্চল মোল্লা।মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত তিনি এসব পূজামণ্ডপ পরিদর্শন করেন।এ সময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও তাঁদের খোঁজখবর নেন তিনি।পরিদর্শনকালে চঞ্চল মোল্লার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল।এ ছাড়া হলদিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এম এ খালেকুজ্জামান বাছার,সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো:জামাল হোসেন মৃধা এবং বিশিষ্ট সমাজসেবক মো:জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।
এ সময় হলদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো:মিজানুর রহমান,সাধারণ সম্পাদক মো:স্বপন শেখ, শ্রমিক দলের সভাপতি মো:বাচ্চু হাওলাদার,কৃষক দলের সাধারণ সম্পাদক মো:সিরাজ শেখ,যুবদল নেতা মো:সোহেল শেখ ও জসিম আহমেদ পল্টু মোল্লাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও তাঁদের সঙ্গে ছিলেন।পরিদর্শন কার্যক্রমের শুরুতে তাঁরা শিমুলিয়া গোপাল আখড়ার পূজামণ্ডপে যান।পরে হলদিয়া,গোয়ালিমান্দ্রা ও সাতঘড়িয়াসহ ইউনিয়নের বিভিন্ন এলাকার মোট সাতটি পূজামণ্ডপ পরিদর্শন করেন।এ সময় পূজামণ্ডপের সার্বিক পরিবেশ ও আয়োজন সম্পর্কে খোঁজখবর নেন চঞ্চল মোল্লা।
পাশাপাশি পূজারী,আয়োজক ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।পূজামণ্ডপ পরিদর্শন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে চেয়ারম্যান পদপ্রার্থী আল ইউসুফ আজাদ চঞ্চল মোল্লা বলেন,আমি নির্বাচনের জন্য ভোট চাইতে আসিনি।আমি এসেছি মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদের পক্ষ থেকে আপনাদের খোঁজখবর নিতে এবং আপনাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানাতে।তিনি আরও বলেন,আমি অতীতেও সব সময় আপনাদের পাশে ছিলাম।ভবিষ্যতে চেয়ারম্যান হতে পারলে আপনাদের পাশে থেকে সেবা করার চেষ্টা করব,ইনশাআল্লাহ।তিনি সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেন।স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে তাঁর পূজামণ্ডপ পরিদর্শন কার্যক্রম শেষ হয়।