রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
Title :
শেষ সময়ে ভাংগারহাটে লক্ষ্মী প্রতিমা বিক্রয় জমজমাট ‎​মুন্সীগঞ্জের গজারিয়ায় চাপাতিসহ দুই ছিনতাইকারী গ্রেফতার” লৌহজংয়ে শিক্ষার্থীদের নৈতিকতা ও প্রযুক্তিশিক্ষায় উদ্বুদ্ধ করতে আগামীর আলোর যাত্রা লৌহজংয়ে জয় বাংলা স্লোগান ২২ শিক্ষার্থী আটক করে পরে মুক্তি দাকোপে ইউপি সদস্যকে মারধরের ঘটনায় একজন আটক সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন মীরসরাই উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ভালুকায় হাতীবেড় যুব সমাজের উদ্যোগে জমজমাট ফুটবল ফাইনাল ম্যাচ চ্যাম্পিয়ন নারাঙ্গী তালটিয়া একাদশ তালায় স্বাস্থ্য কর্মকর্তার কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, দ্রুত অপসারণের দাবি চান্দিনায় গভীর রাতে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই, অগ্নিসংযোগের অভিযোগে রহস্য ঘনীভূত

মনপুরায় মেঘনায় কোস্টগার্ডের অভিযান ৫ লাখ মিটার জাল ও ৪৬ কেজি মা ইলিশ জব্দ

  • Update Time : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ২০ Time View

মনপুরায় মেঘনায় কোস্টগার্ডের অভিযান ৫ লাখ মিটার জাল ও ৪৬ কেজি মা ইলিশ জব্দ
==========================
​মোঃ নিনব,মনপুরা উপজেলা প্রতিনিধি ভোলা।
==========================
ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ৪৬ কেজি মা ইলিশ এবং ৫ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড। তবে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
​বুধবার (২১ অক্টোবর) ভোর ৪টার দিকে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের জনতা, কোড়ালিয়া ও সূর্যমুখী লতাখালি এলাকার মেঘনা নদীতে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
​কোস্টগার্ড সূত্রে জানা গেছে, মা ইলিশ সংরক্ষণের চলমান অভিযান অংশ হিসেবে মেঘনা নদীতে এই টহল চালানো হয়। এ সময় নদী থেকে ৪৬ কেজি মা ইলিশ এবং প্রায় ৫ লাখ মিটার অবৈধ জাল উদ্ধার করা হয়। পরে আইনগত প্রক্রিয়া শেষে জব্দ করা মা ইলিশ স্থানীয় এতিম ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়। অন্যদিকে, জনসমক্ষে জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
​মনপুরা কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার জানান, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা এবং অবৈধভাবে মাছ শিকার রোধে নদীতে কোস্টগার্ডের এমন অভিযান নিয়মিত ও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews