রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
Title :
শেষ সময়ে ভাংগারহাটে লক্ষ্মী প্রতিমা বিক্রয় জমজমাট ‎​মুন্সীগঞ্জের গজারিয়ায় চাপাতিসহ দুই ছিনতাইকারী গ্রেফতার” লৌহজংয়ে শিক্ষার্থীদের নৈতিকতা ও প্রযুক্তিশিক্ষায় উদ্বুদ্ধ করতে আগামীর আলোর যাত্রা লৌহজংয়ে জয় বাংলা স্লোগান ২২ শিক্ষার্থী আটক করে পরে মুক্তি দাকোপে ইউপি সদস্যকে মারধরের ঘটনায় একজন আটক সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন মীরসরাই উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ভালুকায় হাতীবেড় যুব সমাজের উদ্যোগে জমজমাট ফুটবল ফাইনাল ম্যাচ চ্যাম্পিয়ন নারাঙ্গী তালটিয়া একাদশ তালায় স্বাস্থ্য কর্মকর্তার কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, দ্রুত অপসারণের দাবি চান্দিনায় গভীর রাতে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই, অগ্নিসংযোগের অভিযোগে রহস্য ঘনীভূত

অজ্ঞাত পরিচয়হীন নারীর ম র দেহ উ দ্ধা র.-

  • Update Time : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ২৬ Time View

অজ্ঞাত পরিচয়হীন নারীর মরদেহ উদ্ধার.-

মোঃ শাহিন মিয়া
শ্রীবরদী(শেরপুর) উপজেলা প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদী উপজেলার কুড়িকাহনিয়া বাজারে ব্রিজের নিচ থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে কুইডেমনি খালের পানিতে ভাসমান অবস্থায় থাকা নীল রঙের একটি প্লাস্টিকের ড্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে একটি প্লাস্টিকের ড্রাম কুইডেমনি(কুড়িকাহনিয়া) খালের পানিতে ভাসতে দেখে এলাকাবাসী। এভাবে পানিতে ড্রামটি ভাসতে দেখে এলাকার লোকজনের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরবর্তীতে তারা গ্রাম পুলিশের মাধ্যমে শ্রীবরদী থানা পুলিশকে অবগত করেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ড্রামটি খুললে গলায় কাপড় পেঁচানো অবস্থায় এক নারীর মরদেহ দেখতে পান। এছাড়াও মরদেহের কপাল ও মুখে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানা যায়। তবে এখনো পর্যন্ত মরদেহের পরিচয় পাওয়া যায়নি।

এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. আব্দুল লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমি নিজেও ঘটনাস্থলে রয়েছি। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) টিম ঘটনাস্থলে রয়েছে এবং মরদেহটির পরিচয় সনাক্তে কাজ করছে। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews