রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
Title :
শেষ সময়ে ভাংগারহাটে লক্ষ্মী প্রতিমা বিক্রয় জমজমাট ‎​মুন্সীগঞ্জের গজারিয়ায় চাপাতিসহ দুই ছিনতাইকারী গ্রেফতার” লৌহজংয়ে শিক্ষার্থীদের নৈতিকতা ও প্রযুক্তিশিক্ষায় উদ্বুদ্ধ করতে আগামীর আলোর যাত্রা লৌহজংয়ে জয় বাংলা স্লোগান ২২ শিক্ষার্থী আটক করে পরে মুক্তি দাকোপে ইউপি সদস্যকে মারধরের ঘটনায় একজন আটক সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন মীরসরাই উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ভালুকায় হাতীবেড় যুব সমাজের উদ্যোগে জমজমাট ফুটবল ফাইনাল ম্যাচ চ্যাম্পিয়ন নারাঙ্গী তালটিয়া একাদশ তালায় স্বাস্থ্য কর্মকর্তার কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, দ্রুত অপসারণের দাবি চান্দিনায় গভীর রাতে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই, অগ্নিসংযোগের অভিযোগে রহস্য ঘনীভূত

সর্বদলীয় মাদক বিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠিত

  • Update Time : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ৮ Time View

সর্বদলীয় মাদক বিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠিত

মোঃ শাহিন মিয়া
শ্রীবরদী(শেরপুর) উপজেলা প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদীতে সর্বদলীয় মাদকবিরোধী ঐক্য পরিষদের সুধী সমাবেশ অনুষ্ঠিত। গতকাল ২২ অক্টোবর (বৃহস্পতিবার) রাতে পৌর শহরের উত্তর বাজারে সমাবেশটি অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনীষা আহমেদ। পুরো সমাবেশ অত্যন্ত সুন্দরভাবে সঞ্চালনা করেন যুগ্ন আহবায়ক শ্রীবরদী উপজেলা বিএনপি ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শ্রীবরদী উপজেলা শহর বিএনপি আহ্বায়ক আবু রায়হান মুহাঃ আলবেরুনী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, জাতীয় সংসদের সংবিধান সংশোধন কমিটির সদস্য ও শেরপুর জেলা বিএনপির সাবেক সফল সভাপতি এবং শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আজকের সর্বদলীয় মাদক বিরোধী সুধী সমাবেশে আমি আপনাদের সামনে একটি অত্যন্ত স্পর্শকাতর এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের অস্তিত্ব রক্ষার লড়াই নিয়ে কথা বলতে দাঁড়িয়েছি। সেটি হলো _মাদকের ভয়াবহতা এবং এর বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি।”

আমাদের সন্তানদের প্রতি আহ্বান-
আমি আমার তরুণ ও যুব সমাজের উদ্দেশ্যে বলতে চাই, মাদক কোনো আধুনিকতা নয়, মাদক কোনো ফ্যাশন নয়। এটি একটি মরণফাঁদ। কৌতূহলবশত বা বন্ধুদের প্ররোচনায় পড়ে যারা এই পথে পা বাড়াচ্ছো, তোমরা নিজের অজান্তেই নিজের পরিবার এবং নিজের সোনালী ভবিষ্যৎ ধ্বংস করছো। তোমরা খেলাধুলা, পড়াশোনা ও সুস্থ সামাজিক কর্মকাণ্ডে নিজেদের নিয়োজিত করো। তোমাদের কাছে আমার বিনীত অনুরোধ মাদককে স্পষ্ট ভাষায় না বলো। তিনি আরো বলেন আমার নির্বাচনী এলাকার সব গুলো ইউনিয়নে প্রতি ওয়ার্ডে কমিটি করে করে হলেও মাদকের বিরুদ্ধে অবস্থান করবো।

মাদক ব্যবসায়ী ও ডিলারদের প্রতি হুঁশিয়ারি:
যারা আমার এলাকার যুব সমাজকে ধ্বংস করে নিজেদের পকেট ভারী করার অপচেষ্টা চালাচ্ছেন, সেই মাদক ব্যবসায়ী ও ডিলারদের আমি পরিষ্কার ভাষায় সতর্ক করে দিতে চাই—আমার নির্বাচনী এলাকায় কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই হবে না। আপনারা যারা এই মরণনেশার ব্যবসা করছেন, তারা অবিলম্বে এই পথ পরিহার করুন। ক্ষমতার দাপট বা কোনো ধরনের রাজনৈতিক ক্ষমতা দিয়ে পার পাওয়ার কথা চিন্তা করবেন না। প্রশাসনকে সম্পূর্ণ মুক্তহস্ত দেওয়া হয়েছে। প্রতিটি মাদক ডিলারকে আইনের আওতায় এনে কঠোরতম শাস্তি নিশ্চিত করা হবে।

অভিভাবক ও এলাকাবাসীর প্রতি অনুরোধ করে বলছি,
মাদকমুক্ত সমাজ গঠন কেবল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একা পক্ষে সম্ভব না।

তিনি আরও বলেন, আমরা যে দলের লোক হয় না কেন, সর্বোপরী শ্রীবরদী আমাদের সবার, সেজন্য আমাদের শ্রীবরদীকে ভালো রাখতে আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে, তাহলে আমরা আমাদের শ্রীবরদীকে মাদক মুক্ত রাখার ঘোষণা করতে পারবো।

এছাড়াও তিনি বলেন, শ্রীবরদীকে একটি নিরাপদ, মাদকমুক্ত ও আদর্শ মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে নিরবিচ্ছিন্ন পথ চলা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

সমাবেশে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শ্রীবরদী উপজেলা বিএনপির আহবায়ক আব্দুর রহিম দুলাল, শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ এন. আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীবরদী উপজেলা আমির মোঃ আজহারুল ইসলাম মিস্টার, শ্রীবরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, ইসলামী আন্দোলন বাংলাদেশ শেরপুর জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মোঃ নজরুল ইসলাম, খেলাফতে মজলিস শ্রীবরদী উপজেলা শাখার সহ-সভাপতি মুফতি মোঃ মুস্তাফিজুর রহমান, হেফাজতে ইসলাম বাংলাদেশ শ্রীবরদী উপজেলা শাখার সহ-সভাপতি মুফতি মোঃ ছফির উদ্দিন সহ পৌর, শহর ও ইউনিয়নের বিভিন্ন দলের সভাপতি ও সাধারণ সম্পাদকগন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews