রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
Title :
শেষ সময়ে ভাংগারহাটে লক্ষ্মী প্রতিমা বিক্রয় জমজমাট ‎​মুন্সীগঞ্জের গজারিয়ায় চাপাতিসহ দুই ছিনতাইকারী গ্রেফতার” লৌহজংয়ে শিক্ষার্থীদের নৈতিকতা ও প্রযুক্তিশিক্ষায় উদ্বুদ্ধ করতে আগামীর আলোর যাত্রা লৌহজংয়ে জয় বাংলা স্লোগান ২২ শিক্ষার্থী আটক করে পরে মুক্তি দাকোপে ইউপি সদস্যকে মারধরের ঘটনায় একজন আটক সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন মীরসরাই উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ভালুকায় হাতীবেড় যুব সমাজের উদ্যোগে জমজমাট ফুটবল ফাইনাল ম্যাচ চ্যাম্পিয়ন নারাঙ্গী তালটিয়া একাদশ তালায় স্বাস্থ্য কর্মকর্তার কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, দ্রুত অপসারণের দাবি চান্দিনায় গভীর রাতে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই, অগ্নিসংযোগের অভিযোগে রহস্য ঘনীভূত

শ্রীবরদীতে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

  • Update Time : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ১০ Time View

শ্রীবরদীতে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

মোঃ শাহিন মিয়া
শ্রীবরদী(শেরপুর) উপজেলা প্রতিনিধি

শেরপুর জেলাধীন শ্রীবরদী সরকারি কলেজ কর্তৃক কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ ২৩ অক্টোবর (শুক্রবার)শ্রীবরদী সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন: শ্রীবরদী সরকারি কলেজে এর অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) কাজী হাসানুজ্জামান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য মোঃ মাহমুদুল হক রুবেল

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
আজকের এই দিনটি তোমাদের। তোমাদের কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং মেধার ফলেই আজ তোমরা এই সম্মান অর্জন করেছ। পড়াশোনায় ভালো ফল করা মানে শুধু সনদপত্র বা ক্রেস্ট পাওয়া নয়; প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে একজন ভালো মানুষ হওয়া। আজকের এই কৃতি শিক্ষার্থীরাই আগামীর স্মার্ট ও উন্নত বাংলাদেশ গড়ে তুলবে। তোমাদের এই সাফল্য যেন থেমে না থাকে; উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে তোমাদের নিজেকে নিয়োজিত করতে হবে। বাবা-মা ও শিক্ষকদের প্রতি সবসময় শ্রদ্ধাশীল থাকবে।
সম্মানিত গুণীজন,
যাঁরা আজ সংবর্ধিত হয়েছেন—আপনাদের দীর্ঘ সাধনা, ত্যাগ ও অবদানের স্বীকৃতি দিতে পেরে আমরা নিজেরাও সম্মানিত বোধ করছি। সমাজ গঠন ও প্রসারে আপনাদের ভূমিকা অনস্বীকার্য। আপনাদের কর্ম ও আদর্শ নতুন প্রজন্মকে সঠিক পথের দিশা দেবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ. জ. ম. রেজাউল করিম খান। এছাড়াও উপস্থিত ছিলেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চমাধ্যমিক) ড. আবু খায়ের মোহাম্মদ কামাল হাসান।

এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব, পৌর বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, শ্রীবরদী সরকারি কলেজের প্রাক্তন মেধাবী শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews