রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
Title :
শেষ সময়ে ভাংগারহাটে লক্ষ্মী প্রতিমা বিক্রয় জমজমাট ‎​মুন্সীগঞ্জের গজারিয়ায় চাপাতিসহ দুই ছিনতাইকারী গ্রেফতার” লৌহজংয়ে শিক্ষার্থীদের নৈতিকতা ও প্রযুক্তিশিক্ষায় উদ্বুদ্ধ করতে আগামীর আলোর যাত্রা লৌহজংয়ে জয় বাংলা স্লোগান ২২ শিক্ষার্থী আটক করে পরে মুক্তি দাকোপে ইউপি সদস্যকে মারধরের ঘটনায় একজন আটক সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন মীরসরাই উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ভালুকায় হাতীবেড় যুব সমাজের উদ্যোগে জমজমাট ফুটবল ফাইনাল ম্যাচ চ্যাম্পিয়ন নারাঙ্গী তালটিয়া একাদশ তালায় স্বাস্থ্য কর্মকর্তার কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, দ্রুত অপসারণের দাবি চান্দিনায় গভীর রাতে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই, অগ্নিসংযোগের অভিযোগে রহস্য ঘনীভূত

সুন্দরগঞ্জে পুলিশের বিষেশ অভিযানে গ্রেপ্তার ২

  • Update Time : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ২৩ Time View

সুন্দরগঞ্জে পুলিশের বিষেশ অভিযানে গ্রেপ্তার ২

এম মাহফুজার রহমান
উপজেলা প্রতিনিধি সুন্দরগঞ্জ
গাইবান্ধা,
২৩/১০/২৬

সুন্দরগঞ্জে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে একজন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি এবং অন্যজনকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত আসামীরা হলেন উপজেলার পশ্চিম রামজীবন গ্রামের মো. নুরুল ইসলাম মিস্ত্রির ছেলে মো. আব্দুর রশিদ মিস্ত্রি (৪২) এবং উজান-বোচাগাড়ী গ্রামের মৃত কছর উদ্দিনের ছেলে মো. আঙ্গুর মিয়া (৩৫)।

পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় মাদক উদ্ধার, ভুক্তভোগী উদ্ধার এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় জিআর/সিআর মামলায় সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামি হিসেবে আব্দুর রশিদ মিস্ত্রিকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে, আঙ্গুর মিয়াকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার করা হয়েছে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বলেন, গ্রেপ্তারকৃত আসামীদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews