1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বগুড়ায় জামায়াতের ঐতিহাসিক নির্বাচনী মহাসমাবেশ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসাইলে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা রামুর গর্জনিয়ায় বসতঘর থেকে ১লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ : এলাকায় চাঞ্চল্য ফেনীতে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থার মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বালিগ্রাম ভূমি অফিসে দুর্নীতির মহোৎসব সেবাগ্রহীতাদের চোখের জল তথ্য সংগ্রহে গিয়ে সংবাদকর্মী হেনস্তা ও হুমকি চকরিয়া থানার বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে আটক ২, গ্রেফতার ৯ তালার রহিমাবাদ মোড়ে ইয়াবাসহ মা/দ/ক ব্যবসায়ী আ/ট/ক করে পুলিশের কাছে সোপর্দ। প্রয়াত সাংবাদিক এসএম হান্নান শাহের পরিবারকে চকরিয়া প্রেসক্লাবের মরণোত্তর অর্থ সহায়তা প্রদান স্মরণ সভা অনুষ্ঠিত। শান্তিগঞ্জে ক্ষতিগ্রস্থ দুঃস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃ/ত্যু চরসিন্দুরে ১০২ পিস ইয়াবাসহ তিন মা/দ/ক কারবারি আ/ট/ক

ভিডিও সংবাদ 👇👇

বগুড়ায় জামায়াতের ঐতিহাসিক নির্বাচনী মহাসমাবেশ

জিহাদ কাজী বগুড়া 
  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ১৫০ বার পড়া হয়েছে

জিহাদ কাজী বগুড়া 

আজ শনিবার বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ঐতিহাসিক নির্বাচনী মহাসমাবেশ। দশ দলীয় ঐক্যজোট আয়োজিত এ মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। মহাসমাবেশে ডা. শফিকুর রহমান বলেন, “বগুড়া উত্তরবঙ্গের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জনপদ। এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের ন্যায্য দাবিগুলো আর অবহেলিত থাকবে না।” তিনি বলেন, জনগণের অধিকার ও ন্যায়ভিত্তিক উন্নয়ন নিশ্চিত করাই জামায়াতে ইসলামীর রাজনীতির মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, বগুড়ায় বিমানবন্দর চালু হলে ব্যবসা-বাণিজ্য, শিল্প ও পর্যটনের ব্যাপক প্রসার ঘটবে এবং উত্তরবঙ্গের অর্থনৈতিক চিত্র বদলে যাবে। পাশাপাশি একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হলে এ অঞ্চলের শিক্ষার্থীরা মানসম্মত উচ্চশিক্ষার সুযোগ পাবে, যা উত্তরবঙ্গের শিক্ষাক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে।সমাবেশে আরও বক্তব্য রাখেন দশ দলীয় ঐক্যজোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। মহাসমাবেশে বক্তারা বগুড়াকে উন্নয়ন-বঞ্চিত অঞ্চল থেকে একটি আধুনিক ও সমৃদ্ধ জনপদে রূপান্তরের অঙ্গীকার ব্যক্ত করেন। সমাবেশে বগুড়া জেলা ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট