রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
Title :
শেষ সময়ে ভাংগারহাটে লক্ষ্মী প্রতিমা বিক্রয় জমজমাট ‎​মুন্সীগঞ্জের গজারিয়ায় চাপাতিসহ দুই ছিনতাইকারী গ্রেফতার” লৌহজংয়ে শিক্ষার্থীদের নৈতিকতা ও প্রযুক্তিশিক্ষায় উদ্বুদ্ধ করতে আগামীর আলোর যাত্রা লৌহজংয়ে জয় বাংলা স্লোগান ২২ শিক্ষার্থী আটক করে পরে মুক্তি দাকোপে ইউপি সদস্যকে মারধরের ঘটনায় একজন আটক সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন মীরসরাই উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ভালুকায় হাতীবেড় যুব সমাজের উদ্যোগে জমজমাট ফুটবল ফাইনাল ম্যাচ চ্যাম্পিয়ন নারাঙ্গী তালটিয়া একাদশ তালায় স্বাস্থ্য কর্মকর্তার কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, দ্রুত অপসারণের দাবি চান্দিনায় গভীর রাতে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই, অগ্নিসংযোগের অভিযোগে রহস্য ঘনীভূত

মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে দোয়া ও মিলাদ

  • Update Time : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ২৭ Time View

মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে দোয়া ও মিলাদ

জেলা প্রতিনিধি: (নরসিংদী)
মোঃইকবাল হোসেন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খানের আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় নরসিংদীর পলাশ উপজেলা প্রেসক্লাবের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) রাতে পলাশ উপজেলা মোড়সংলগ্ন প্রেসক্লাব কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পলাশ উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও দৈনিক যুগান্তরের সাংবাদিক জাহাঙ্গীর কবির। মাহফিল সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক ও আরটিভির প্রতিনিধি নূরে আলম রনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি ও মানবকণ্ঠের সাংবাদিক হাজী জাহিদ, সমকালের আশাদুল্লাহ মনা, ইত্তেফাকের আক্তারুজ্জামান, প্রতিদিনের সংবাদের আলআমিন মিয়া, দৈনিক ইনকিলাব ও দি বাংলাদেশ টুডের মো. তারেক পাঠান, রূপালী বাংলাদেশের মাহাবুব সৈয়দ, দৈনিক জনকণ্ঠ ও ভোরের ডাকের সাংবাদিক সাইফুল ইসলাম, সবুজ বাংলার জাহিদ হোসেন, সময়ের আলোর বায়জিদ, বাংলাদেশ বুলেটিনের জাহিদ হোসেন, ঘোষণা পত্রিকার বেলায়েত হোসেন, ভোরের চেতনার মোঃ কামাল, কামরুলজ্জামান, দেশের কাগজের মিনার হোসেন খান, দি ফিন্যান্সিয়াল পোস্টের মামুন শাহ পিংকু, ঢাকার ডাক মোঃ মামুন মোড়ল
এবং আলোকিত বাংলাদেশের পারভেজ, দৈনিক তৃতীয় মাত্রার প্রতিনিধি জাহিদ হোসেন মনিসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা।
দোয়া ও মিলাদ পরিচালনা করেন পলাশ উপজেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক কারি মো. ইসমাইল হোসেন হাশেমী ও কারি মাওলানা আব্দুল্লাহ।
এ সময় মন্ত্রী ড. আব্দুল মঈন খানের দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
#
২২/১০/২০২৬

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews