
সেলাই ‘তে স্বাবলম্বী নারী
জসিম উদ্দিন
জেলা প্রতিনিধি
লক্ষীপুর
” শুক্রবার সকালে লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ উপজেলার দত্তপাড়ার তোঁতারখিল আয়েশা উচ্চ বিদ্যালয় স্কুল মাঠে অনুষ্ঠিত হয় এই কর্মসূচি” নারীর দক্ষতা উন্নয়ন ও আত্মনির্ভরশীলতার পথে একটি নতুন সম্ভাবনার যাত্রা, এই স্লোগান নিয়ে স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠন লাইফলাইন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে দত্ত পাড়া ইউনিয়নের প্রান্তিক পর্যায়ের অসহায় ও দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়। প্রায় ১৫০ জন অসহায় ও দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। পর্যায়ক্রমে আরও বিতরণ করা হবে বলে জানা যায়।
২০১৯ সালে প্রতিষ্ঠিত সংগঠনের বিভিন্ন কর্মসূচি’র মধ্যে রয়েছে পরিবেশ ও টেকসই উন্নয়ন, শিক্ষা ও শিশুর বিকাশ, সম্প্রদায় ও ক্ষমতায়ন তরুণদের নেতৃত্বে স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করা।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি শামস জেরিন জর্জী, এসময় তিনি সংগঠনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্হানীয় সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রী জনাব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এসময় তিনি বলেন, আজকের এই কর্মসূচিকে আমি স্বাগত জানাই, গ্রামীণ নারীদের কর্মমুখী করার এই উদ্যোগ পুরো লক্ষ্মীপুর জেলাজুড়ে বিস্তার করার জন্য আহবান জানান তিনি লাইফলাইন ওয়েলফেয়ার অর্গানাইজেশন কর্তৃপক্ষকে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো: কামরুজ্জামান, চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নিলুফা ইয়াসমিন নিপা, চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রব, লক্ষ্মীপুর জাতীয় মহিলা সংস্থার পরিচালক আনোয়ার পাশা, ডা. বি,কে, দাস বিজয়, চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এম বেল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান লিঠন ও উপকারভোগী জনসাধারণ।
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আহসান হাবিবের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠিত হয় অনুষ্ঠান।