রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
Title :
শেষ সময়ে ভাংগারহাটে লক্ষ্মী প্রতিমা বিক্রয় জমজমাট ‎​মুন্সীগঞ্জের গজারিয়ায় চাপাতিসহ দুই ছিনতাইকারী গ্রেফতার” লৌহজংয়ে শিক্ষার্থীদের নৈতিকতা ও প্রযুক্তিশিক্ষায় উদ্বুদ্ধ করতে আগামীর আলোর যাত্রা লৌহজংয়ে জয় বাংলা স্লোগান ২২ শিক্ষার্থী আটক করে পরে মুক্তি দাকোপে ইউপি সদস্যকে মারধরের ঘটনায় একজন আটক সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন মীরসরাই উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ভালুকায় হাতীবেড় যুব সমাজের উদ্যোগে জমজমাট ফুটবল ফাইনাল ম্যাচ চ্যাম্পিয়ন নারাঙ্গী তালটিয়া একাদশ তালায় স্বাস্থ্য কর্মকর্তার কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, দ্রুত অপসারণের দাবি চান্দিনায় গভীর রাতে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই, অগ্নিসংযোগের অভিযোগে রহস্য ঘনীভূত

শেরপুর সদর নার্সারি মালিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি শফিকুল সম্পাদক কাদির

  • Update Time : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ২৬ Time View

শেরপুর সদর নার্সারি মালিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি শফিকুল সম্পাদক কাদির

মোঃ জহিরুল ইসলাম
জেলা প্রতিনিধি শেরপুর

শেরপুর সদর উপজেলা নার্সারি মালিক সমিতির ১১ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

সম্প্রতি এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত সদস্যদের মতামত ও আহ্বায়ক কমিটির সুপারিশের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়।

সভায় আহ্বায়ক কমিটির প্রধান মো. ছোহরাব আলীর সভাপতিত্বে সংগঠনের কার্যক্রম পরিচালনা ও সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. শফিকুল ইসলাম, সহসভাপতি মো. সুমন মিয়া, সাধারণ সম্পাদক মো. আ. কাদির, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. হোসেন আলী, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম এবং দপ্তর সম্পাদক শাহিন সুমন। কমিটির কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন বাদশা মিয়া, সজীব মিয়া, রবিউল হক ও রফিক মিয়া।

সভায় নার্সারি মালিকদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং তাঁদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
নতুন কমিটির মাধ্যমে শেরপুর সদর উপজেলার নার্সারি মালিকদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং তাঁদের বিভিন্ন সমস্যা সমাধানে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews