রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
Title :
শেষ সময়ে ভাংগারহাটে লক্ষ্মী প্রতিমা বিক্রয় জমজমাট ‎​মুন্সীগঞ্জের গজারিয়ায় চাপাতিসহ দুই ছিনতাইকারী গ্রেফতার” লৌহজংয়ে শিক্ষার্থীদের নৈতিকতা ও প্রযুক্তিশিক্ষায় উদ্বুদ্ধ করতে আগামীর আলোর যাত্রা লৌহজংয়ে জয় বাংলা স্লোগান ২২ শিক্ষার্থী আটক করে পরে মুক্তি দাকোপে ইউপি সদস্যকে মারধরের ঘটনায় একজন আটক সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন মীরসরাই উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ভালুকায় হাতীবেড় যুব সমাজের উদ্যোগে জমজমাট ফুটবল ফাইনাল ম্যাচ চ্যাম্পিয়ন নারাঙ্গী তালটিয়া একাদশ তালায় স্বাস্থ্য কর্মকর্তার কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, দ্রুত অপসারণের দাবি চান্দিনায় গভীর রাতে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই, অগ্নিসংযোগের অভিযোগে রহস্য ঘনীভূত

পলাশ উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ২৪ Time View

পলাশ উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
(জেলা প্রতিনিধি:
নরসিংদী
মোঃইকবাল হোসেন ,

নরসিংদীর পলাশ উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৪ অক্টোবর) সকালে পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।পলাশ উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান মো. সুলতান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক আহমেদ।সভায় উদ্বোধক হিসাবে পলাশ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি মো. আলম মোল্লা,প্রধান আলোচক হিসাবে উপজেলা সমবায় অফিসার সাহিদা আক্তার বক্তব্য রাখেন।এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পলাশ বিয়াম ল্যাবরেটরি স্কুলের অধ্যক্ষ মো: মোস্তফা কামাল, পলাশ রেসিডেন্সিয়াল মডেল স্কুল ও কলেজের অধ্যক্ষ মো: আরিফ পাঠান, পলাশ থানা সেন্টাল কলেজের অধ্যক্ষ মো: আমীর হোসাইন গাজী।এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন,সাধারন সম্পাদক অঞ্জন পাল প্রমুখ।বার্ষিক সাধারণ সভায় সংগঠনের কার্যক্রম, আর্থিক ব্যবস্থাপনা এবং শিক্ষক-কর্মচারীদের পারস্পরিক সহযোগিতা ও আর্থিক উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সদস্যদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় সংগঠনের সদস্য, শিক্ষক-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ সময় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়
#
২৪/১০/২০২৬

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews