রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
Title :
শেষ সময়ে ভাংগারহাটে লক্ষ্মী প্রতিমা বিক্রয় জমজমাট ‎​মুন্সীগঞ্জের গজারিয়ায় চাপাতিসহ দুই ছিনতাইকারী গ্রেফতার” লৌহজংয়ে শিক্ষার্থীদের নৈতিকতা ও প্রযুক্তিশিক্ষায় উদ্বুদ্ধ করতে আগামীর আলোর যাত্রা লৌহজংয়ে জয় বাংলা স্লোগান ২২ শিক্ষার্থী আটক করে পরে মুক্তি দাকোপে ইউপি সদস্যকে মারধরের ঘটনায় একজন আটক সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন মীরসরাই উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ভালুকায় হাতীবেড় যুব সমাজের উদ্যোগে জমজমাট ফুটবল ফাইনাল ম্যাচ চ্যাম্পিয়ন নারাঙ্গী তালটিয়া একাদশ তালায় স্বাস্থ্য কর্মকর্তার কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, দ্রুত অপসারণের দাবি চান্দিনায় গভীর রাতে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই, অগ্নিসংযোগের অভিযোগে রহস্য ঘনীভূত

খুটাখালীতে স্বামী যোগানন্দ মহারাজের স্মরণে মহতী ধর্মসভা

  • Update Time : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ৬ Time View

খুটাখালীতে স্বামী যোগানন্দ মহারাজের স্মরণে মহতী ধর্মসভা

মোহাম্মদ আরিফ

জেলাপ্রতিনিধি কক্সবাজার

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীতে ব্রহ্মজ্ঞ মহাযোগী স্বামী যোগানন্দ মহারাজের তিরোধান বার্ষিকী উপলক্ষে ২৬তম অষ্টপ্রহরব্যাপী তারকব্রহ্ম মহানামযজ্ঞের আয়োজনে শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ প্রতিযোগিতা, মহতী ধর্মসভা ও ধর্মীয় সংগীতাঞ্জলি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) রাত ৯টায় অনুষ্ঠিত এ ধর্মীয় আয়োজনে বিভিন্ন মঠ-মিশনের প্রতিনিধি, ধর্মীয় আলোচক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বসহ অসংখ্য ভক্ত ও সুধীজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পৌরোহিত্য করেন বাঁশখালীর চিন্তাহারী সাধনপীঠের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী মহানন্দ পুরী মহারাজ। মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করেন চকরিয়ার মঙ্গল ও প্রমিলা ভবনের স্বত্বাধিকারী শ্রী রতন কুমার সুশীল। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন শ্রী শ্রী যোগানন্দধাম মঠ ও মিশনের চকরিয়ার উপদেষ্টা ডা. শ্রী জীবন বাঁশি দাশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কক্সবাজার জেলা ট্রাস্টি শ্রী বাবু দোলন ধর। প্রধান ধর্মীয় আলোচক ছিলেন মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী শ্যামল চক্রবর্তী। ভাবধর্মীয় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিশিষ্ট কবিয়াল ও ধর্মতত্ত্ববিদ শ্রী রঞ্জিত কর।

বিশেষ ধর্মীয় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শ্রী শ্রী যোগানন্দধাম মঠ ও মিশনের সভাপতি শ্রী নন্দরাম ধর মহাজন, মঠ ও মিশনের সাবেক সভাপতি শ্রী অনিল কান্তি ধর এবং চকরিয়া কেন্দ্রীয় হরি মন্দিরের উপদেষ্টা শ্রী হারধন দাশ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুলাহাজারার সমাজ পরিচালনা কমিটির সভাপতি মাস্টার শ্রী বাদল কান্তি দে, ডুলাহাজারা ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান, ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কক্সবাজার জেলা বিএনপির সহসভাপতি আলহাজ মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন সিপু, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক পণ্ডিত শ্রী মিঠন আচার্য, চকরিয়া উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের উপদেষ্টা বাবু রনধীর দাশ, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কক্সবাজার জেলা সহসভাপতি ও চকরিয়া উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের প্রধান উপদেষ্টা শ্রী তরুণ সুশীল এবং ডুলাহাজারার সমাজ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শ্রী পলাশ কান্তি দে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উৎসব উদ্‌যাপন পরিষদের সহসভাপতি এবং চকরিয়ার রাজীব ও সজীব জুয়েলার্সের স্বত্বাধিকারী শ্রীযুক্ত বাবু গোপাল ধর মহাজন।

ধর্মীয় আলোচনা, গীতাপাঠ প্রতিযোগিতা ও ভক্তিমূলক সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। এ সময় ধর্মীয় মূল্যবোধ, মানবকল্যাণ, নৈতিকতা ও পারস্পরিক সম্প্রীতির গুরুত্ব তুলে ধরা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ধর্মপ্রাণ ভক্ত ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পুরো আয়োজন ঘিরে এলাকায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews