রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
Title :
শেষ সময়ে ভাংগারহাটে লক্ষ্মী প্রতিমা বিক্রয় জমজমাট ‎​মুন্সীগঞ্জের গজারিয়ায় চাপাতিসহ দুই ছিনতাইকারী গ্রেফতার” লৌহজংয়ে শিক্ষার্থীদের নৈতিকতা ও প্রযুক্তিশিক্ষায় উদ্বুদ্ধ করতে আগামীর আলোর যাত্রা লৌহজংয়ে জয় বাংলা স্লোগান ২২ শিক্ষার্থী আটক করে পরে মুক্তি দাকোপে ইউপি সদস্যকে মারধরের ঘটনায় একজন আটক সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন মীরসরাই উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ভালুকায় হাতীবেড় যুব সমাজের উদ্যোগে জমজমাট ফুটবল ফাইনাল ম্যাচ চ্যাম্পিয়ন নারাঙ্গী তালটিয়া একাদশ তালায় স্বাস্থ্য কর্মকর্তার কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, দ্রুত অপসারণের দাবি চান্দিনায় গভীর রাতে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই, অগ্নিসংযোগের অভিযোগে রহস্য ঘনীভূত

ভালুকায় হাতীবেড় যুব সমাজের উদ্যোগে জমজমাট ফুটবল ফাইনাল ম্যাচ চ্যাম্পিয়ন নারাঙ্গী তালটিয়া একাদশ

  • Update Time : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ৬ Time View

ভালুকায় হাতীবেড় যুব সমাজের উদ্যোগে জমজমাট ফুটবল ফাইনাল ম্যাচ চ্যাম্পিয়ন নারাঙ্গী তালটিয়া একাদশ

মোঃ মাহবুবুল আলম বিভাগীয় ব্যুরো চীফ ময়মনসিংহ

ময়মনসিংহের ভালুকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে হাতিবের যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে জমজমাট ফাইনাল ফুটবল ম্যাচ। খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়া প্রেমীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকার সংসদ সদস্য ফখরুদ্দিন আহমেদ বাচ্চু। খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র আহবায়ক জনাব, রহুল আমিন মাসুদ এবং খেলায় সভাপতিত্ব করেন,ভালুকা উপজেলা বিএনপির সাবেক সদস্য ১ নং উথুরা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জ্বনাব , কলি মোল্লা আমিন।খেলায় মুখোমুখি হয় নারাঙ্গী তালটিয়া একাদশ বনাম হাতিবের রয়েল রেঞ্জার্স একাদশ।

টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে তালটিয়া একাদশ ১-০ গোলে হাতীবেড় রয়েল রেঞ্জার্স একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ী দলের পক্ষে একমাত্র গোলটি করেন আরমান। দুর্দান্ত পারফরম্যান্সের জন্য তিনি খেলার ম্যান অফ দ্যা ম্যাচের পুরস্কার লাভ করেন
প্রধান অতিথি পুরস্কার বিতরণী পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন। উথুরার হাতীবেড়ে একটি ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ করা হবে যেখানে বিভিন্ন ধরনের খেলাধুলাসহ ব্যায়ামাগারের সুব্যবস্থা থাকবে।

খেলা শেষে প্রধান অতিথি ফখরুদ্দিন আহমেদ বাচ্চু বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। চ্যাম্পিয়ন তালটিয়া একাদশ দলের জন্য পুরস্কার হিসেবে দেওয়া হয় একটি আকর্ষণীয় ফ্রিজ এবং রানার্সআপ দলের জন্য ছিল একটি টেলিভিশন।
পুরস্কার বিতরণী পর্ব শেষে চ্যাম্পিয়ন দলটি তাদের চ্যাম্পিয়ন পুরস্কার সুবিশাল ফ্রিজ টি নিয়ে উথুরা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আনন্দ মিছিল করে

এ ধরনের ফুটবল টুর্নামেন্ট তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার পাশাপাশি মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্থানীয় যুব সমাজের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ক্রীড়াপ্রেমীরা।

আনন্দঘন পরিবেশে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে ফুটবল ফাইনাল ম্যাচের সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews