রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
Title :
বিএনপির বিরুদ্ধে ঢালাও অপপ্রচার উদ্দেশ্যপ্রণোদিত, সরকারের ভুলত্রুটিও থাকতে পারে: এমপি শহিদুল ইসলাম বাবুল রাজশাহীর গোদাগাড়ীতে পরিত্যক্ত ব্যাগে মিলল ১ কেজি ৬৭৭ গ্রাম হেরোইন শেষ সময়ে ভাংগারহাটে লক্ষ্মী প্রতিমা বিক্রয় জমজমাট ‎​মুন্সীগঞ্জের গজারিয়ায় চাপাতিসহ দুই ছিনতাইকারী গ্রেফতার” লৌহজংয়ে শিক্ষার্থীদের নৈতিকতা ও প্রযুক্তিশিক্ষায় উদ্বুদ্ধ করতে আগামীর আলোর যাত্রা লৌহজংয়ে জয় বাংলা স্লোগান ২২ শিক্ষার্থী আটক করে পরে মুক্তি দাকোপে ইউপি সদস্যকে মারধরের ঘটনায় একজন আটক সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন মীরসরাই উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ভালুকায় হাতীবেড় যুব সমাজের উদ্যোগে জমজমাট ফুটবল ফাইনাল ম্যাচ চ্যাম্পিয়ন নারাঙ্গী তালটিয়া একাদশ

মীরসরাই উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ৬ Time View

মীরসরাই উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সভাপতি রাজিব মজুমদার, সাধারণ সম্পাদক ইমাম হোসেন

হারাধন চক্রবর্তী,
মীরসরাই,চট্টগ্রাম :

চট্টগ্রামের মীরসরাই উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন-২০২৬ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এতে গ্লোবাল টেলিভিশনের প্রতিনিধি রাজিব মজুমদার সভাপতি এবং দৈনিক ইনকিলাবের প্রতিনিধি ইমাম হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রেসক্লাব কার্যালয়ে সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক, দৈনিক যুগান্তর ও দৈনিক আজাদীর প্রতিনিধি কবি ও সাংবাদিক মাহবুব পলাশের সভাপতিত্বে প্রথম অধিবেশনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রনজিত ধর ও বাবলু দে যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন।
এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সহিদ উল্যাহ। বক্তব্য দেন নির্বাচন কমিশনের সদস্য ও প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের সহকারী অধ্যাপক সৈয়দা শামছুর নাহার। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মীরসরাই কলেজের অধ্যক্ষ রেজাউল করিম।
ভোটগ্রহণ ও গণনা শেষে নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—সহসাধারণ সম্পাদক বৈশাখী টেলিভিশনের অজয় কুমার দাশ, সাংগঠনিক সম্পাদক মোহনা টেলিভিশনের কামরুল ইসলাম, অর্থ সম্পাদক দৈনিক স্বদেশ প্রতিদিনের জাবেদ হোসাইন এবং দপ্তর সম্পাদক দৈনিক জনতার আবদুল মান্নান রানা।
নির্বাচন পর্যবেক্ষণ করেন সাংবাদিক আবু সুফিয়ান, প্রধান শিক্ষক ও ফ্রিল্যান্স সাংবাদিক হেদায়েত উল্যাহ চৌধুরী, অধ্যাপক আখতারুজ্জামান, ব্যবসায়ী সভাপতি আবু জাফর এবং বিএনপি নেতা শেখ আহমদসহ বিশিষ্ট ব্যক্তিরা।
ভোটগ্রহণ শেষে বিজয়ীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান নির্বাচন পরিচালনা কমিটি ও আহ্বায়ক কমিটির সদস্যরা। এ সময় শুভেচ্ছা বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি নয়ন কান্তি ধূম, সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দিন ও আনোয়ারুল হক নিজামীসহ অন্যরা।
নবনির্বাচিত কমিটির সদস্যরা প্রেসক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং সাংবাদিকদের পেশাগত ঐক্য ও কল্যাণে কাজ করবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত সাংবাদিক ও অতিথিরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews