রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
Title :
শেষ সময়ে ভাংগারহাটে লক্ষ্মী প্রতিমা বিক্রয় জমজমাট ‎​মুন্সীগঞ্জের গজারিয়ায় চাপাতিসহ দুই ছিনতাইকারী গ্রেফতার” লৌহজংয়ে শিক্ষার্থীদের নৈতিকতা ও প্রযুক্তিশিক্ষায় উদ্বুদ্ধ করতে আগামীর আলোর যাত্রা লৌহজংয়ে জয় বাংলা স্লোগান ২২ শিক্ষার্থী আটক করে পরে মুক্তি দাকোপে ইউপি সদস্যকে মারধরের ঘটনায় একজন আটক সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন মীরসরাই উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ভালুকায় হাতীবেড় যুব সমাজের উদ্যোগে জমজমাট ফুটবল ফাইনাল ম্যাচ চ্যাম্পিয়ন নারাঙ্গী তালটিয়া একাদশ তালায় স্বাস্থ্য কর্মকর্তার কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, দ্রুত অপসারণের দাবি চান্দিনায় গভীর রাতে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই, অগ্নিসংযোগের অভিযোগে রহস্য ঘনীভূত

‎​মুন্সীগঞ্জের গজারিয়ায় চাপাতিসহ দুই ছিনতাইকারী গ্রেফতার”

  • Update Time : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ২ Time View

‎​মুন্সীগঞ্জের গজারিয়ায় চাপাতিসহ দুই ছিনতাইকারী গ্রেফতার”

তাহামিনা আক্তার,ঢাকা প্রতিনিধী
‎
‎মুন্সীগঞ্জের গজারিয়ায় পাঠাও কুরিয়ার সার্ভিসের এক ডেলিভারি ম্যানের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টার সময় দুটি ধারালো চাপাতিসহ দুই ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় সাধারণ জনগণের সহায়তায় তাদের আটক করা হয়।
‎
‎​পুলিশ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিকতা বজায় রাখতে পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় বিভিন্ন থানা এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার (২৩ অক্টোবর) গজারিয়া থানা পুলিশের একটি বিশেষ টিম উপজেলার বাউশিয়া ইউনিয়নের পাখির মোড় এলাকায় দায়িত্ব পালনকালে এই অভিযান চালায়।
‎​গ্রেফতারকৃতরা হলেন—
‎
‎(১)মোঃ মহিবুল্লা হোসেন লামীম (২৪), পিতা: আব্দুস সালাম, সাং: জগন্নাথপুর, থানা: হাজীগঞ্জ, জেলা: চাঁদপুর।
‎(২)মোঃ রবিউল ইসলাম সানজিদ (১৮), পিতা: মোঃ খোকন হাওলাদার, সাং: সোনাপুর, থানা: কাজীরহাট, জেলা: বরিশাল।
‎উভয় বর্তমানে ডিএমপির কলাবাগান থানার ৯৪/২ ধানমন্ডি গ্রীনরোড এলাকায় বসবাস করতেন।
‎​পুলিশ জানায়, ওই দুই যুবক পাখির মোড় এলাকায় পাঠাও কুরিয়ার সার্ভিসের ডেলিভারি ম্যানের নিকট থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিল। এ সময় আশপাশের লোকজনের সহায়তায় পুলিশ তাদের দুইজনকে দুটি ধারালো চাপাতিসহ হাতেনাতে ধরে ফেলে।
‎​এ ঘটনায় গজারিয়া থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
‎

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews