সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
Title :
সিংগাইরে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ধ্বংস ড্রেজার-পাইপ রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশে মামলা:- জামিন পেলেন দুই সম্পাদক নরসিংদীর শিবপুর মোবাইল কোর্টে কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার ( ভূমি) মোঃ সামিউর রহমান। ধামরাই পৌরসভা এলাকায় রিকশা চলাচল নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে মানববন্ধন মেলান্দহে সেবার অনন্য দৃষ্টান্ত: নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করছেন ইউএনও জিন্নাতুল আরা ​মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ দিনে ৩১ নরমাল ডেলিভারি, সুস্থ মা ও শিশুরা ​ব্রাহ্মণবাড়িয়ায় ভবন নির্মাণে পানি ছিটানোকে কেন্দ্র করে হামলা: দুজনকে কুপিয়ে জখম ফুটপাত ছাড়া মহাসড়ক নির্মাণে বাড়ছে দুর্ঘটনার শঙ্কা, নিরাপদ চলাচলের দাবিতে জনতার মানববন্ধন দুর্গাপুরের অবৈধভাবে সার পাচারকালে ভ্যানচালক সহ জনতার হাতে আটক রাজশাহীতে হত্যা চেষ্টা ও চাঁদাবাজির মামলায় অভিযুক্ত বেলাল হোসেন গ্রেপ্তার

সিংগাইরে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ধ্বংস ড্রেজার-পাইপ

  • Update Time : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ১ Time View

সিংগাইরে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ধ্বংস ড্রেজার-পাইপ

কৃষিজমি থেকে ভূগর্ভস্থ বালু উত্তোলনের অভিযোগ লালন কোম্পানির বিরুদ্ধে

সাইফুর রহমান, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় কৃষিজমিতে ড্রেজার বসিয়ে অবৈধভাবে ভূগর্ভস্থ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার ও পাইপ ধ্বংস করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার বলধারা ইউনিয়নের খোলাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল আমিন কবির।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, খোলাপাড়া গ্রামের লালন কোম্পানির বিরুদ্ধে কৃষিজমিতে ড্রেজার স্থাপন করে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভূগর্ভস্থ বালু উত্তোলনের অভিযোগ ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি প্রশাসনের নজরে এলে সোমবার বিকেলে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার ও পাইপ ধ্বংস করা হয়।

স্থানীয় কৃষকদের অভিযোগ, এভাবে বালু উত্তোলনের ফলে আশপাশের ফসলি জমির স্থিতিশীলতা ও কৃষি উৎপাদন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। বলধারা ইউনিয়নের মুন্নাফ, মোস্তফাসহ একাধিক কৃষক দাবি করেন, প্রভাবশালী বালু ব্যবসায়ীদের কারণে তাঁরা অসহায় বোধ করছেন। তাঁদের অভিযোগ, কৃষিজমি রক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।

বলধারা ইউনিয়নের ভূমি উপসহকারী কর্মকর্তা আব্দুল কুদ্দুস জানান, বিষয়টি সহকারী কমিশনার (ভূমি) মহোদয়কে অবহিত করা হয়েছিল।

উপজেলা নির্বাহী অফিসার খায়রুন্নাহার পপি অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, “জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয় বাসিন্দারা কৃষিজমি রক্ষা এবং অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের নিয়মিত নজরদারি ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews