বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
Title :
বাসাইলে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের জরিমানা ঠাকুরগাঁওয়ে ধানক্ষেত থেকে অর্ধগলিত মরাদেহ উদ্ধার। শ্রীবরদীতে আইন-শৃঙ্খলা রক্ষায় উপজেলা কমিটির মাসিক সভা দাকোপে ৭নং তিলডাঙ্গা ইউনিয়নের ১ নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার প্রার্থী নুর ইসলাম ফকির তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। বকশীগঞ্জে মাদকসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড মনপুরায় প্রাচীন হাজিরহাট বাজার ধ্বংসের পায়তারা,ভিটি বরাদ্দের প্রতিবাদে ব্যবসায়ীদের দোকান পাট বন্দ করে প্রতিবাদ। সব শ্রেণি পেশার মানুষের সেবা দিতে পুলিশকে আরও আন্তরিক হতে হবে: স্বরাষ্ট্র মন্ত্রী ​মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কেরানীগঞ্জে ব্যবসায়ী সিরাজুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ৩ Time View

তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

আরিফুল ইসলাম
জেলা প্রতিনিধি, সাতক্ষীরা :

সাতক্ষীরার তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি অনলাইন জুয়া, মাদক, ইভটিজিং, চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

মঙ্গলবার (২৯ অক্টোবর) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা। সভাটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামান।

সভায় উপস্থিত ছিলেন তালা থানার ওসি আব্দুল আলিম পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ মোঃ তোফাজ্জল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাজিরা খাতুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাসুম বিল্লাহ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ তারিক ইমাম, উপজেলা মাধ্যমিক কর্মকর্তার মোঃ আতিয়ার রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ বাবলুর রহমান।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি বাবু মৃণাল কান্তি রায়, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি ও সহকারী অধ্যাপক ইদ্রিস আলী, জালালপুর ইউপি চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, ইসলামকাটি ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, খেশরা ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম লালটু, তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান এস. এম. আবুল কালাম আজাদসহ বিভিন্ন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানবৃন্দ।

সভায় তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আকবর হোসেন, তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, তালা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাইদুর রহমান সাঈদসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে অনলাইন জুয়া, মাদকদ্রব্যের বিস্তার, ইভটিজিং, চুরি-ছিনতাই এবং কিশোরদের অপরাধপ্রবণতা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় সভায় অংশগ্রহণকারীরা নিজ নিজ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিভিন্ন সমস্যা তুলে ধরেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবাইকে আরও আন্তরিকতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews