শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
Title :
সর্দি-কাশি প্রতিরোধে যেসব মৌসুমি ফল খাবেন মেনোপজের পর রক্তপাত হতে পারে জরায়ুর ক্যানসারের সতর্কসংকেত রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ের শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার নকলায় উলামা ঐক্য পরিষদের কমিটি গঠন লৌহজংয়ে ডিবির অভিযানে ১০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ৪ বাসাইলে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু মীরসরাই পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত রাজশাহীতে দুর্গাপূজার প্রস্তুতি চূড়ান্ত, নগরজুড়ে উৎসবের আমেজ বাড়ৈগাঁও ‘মরহুম পিন্টু ও জাহিদ স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট’-এর মেগা ফাইনাল অনুষ্ঠিত

মুন্সিগঞ্জের পদ্মাপাড়ে আর্জেন্টিনার রাষ্ট্রদূত

  • Update Time : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৭১ Time View

আবু বকর সিদ্দিক:-মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি

ফিফা ফুটবল বিশ্বকাপকে ঘিরে সারা দেশের মতো মুন্সিগঞ্জেও ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাসে যোগ দিলেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা।শুক্রবার (২৬ জুন) বিকেলে তিনি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া পুরোনো ফেরিঘাট এলাকায় আর্জেন্টাইন সমর্থকদের সঙ্গে আনন্দঘন সময় কাটান।এ সময় তাঁকে স্বাগত জানান মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো: কামরুজ্জামান রতন।রাষ্ট্রদূতের আগমনকে কেন্দ্র করে পদ্মাপাড়ে জড়ো হন শত শত আর্জেন্টিনা সমর্থক।

সমর্থকদের সঙ্গে করমর্দন,শুভেচ্ছা বিনিময় ও ছবি তুলে সবার ভালোবাসার জবাব দেন তিনি।পরে স্থানীয়দের অংশগ্রহণে আয়োজিত একটি প্রীতি ফুটবল ম্যাচে মাঠে নামেন রাষ্ট্রদূত।সংসদ সদস্য কামরুজ্জামান রতনও তাঁর সঙ্গে খেলায় অংশ নেন।বন্ধুত্বপূর্ণ এই ম্যাচ ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।খেলা উপভোগ করতে বিভিন্ন বয়সী ফুটবলপ্রেমীরা ভিড় করেন শিমুলিয়া ঘাট এলাকায়।রাষ্ট্রদূতের উপস্থিতিতে সমর্থকদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস লক্ষ্য করা যায় বাংলাদেশে আর্জেন্টিনা ফুটবল দলের বিপুল জনপ্রিয়তার প্রশংসা করেন তিনি।এর আগে রাষ্ট্রদূত শিমুলিয়া এলাকায় নির্মাণাধীন একটি তথ্যচিত্রের শুটিং কার্যক্রম পরিদর্শন করেন।

তথ্যচিত্রটিতে ফুটবল বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশের মানুষের আবেগ ও উন্মাদনা তুলে ধরা হচ্ছে।এ প্রকল্পের অগ্রগতি সম্পর্কেও খোঁজখবর নেন তিনি।আয়োজকদের সঙ্গে তথ্যচিত্রের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন রাষ্ট্রদূত।স্থানীয় বাসিন্দারাও তাঁর সফরকে স্বাগত জানান।তাদের মতে,এমন সফর বাংলাদেশের ফুটবলপ্রেমীদের প্রতি আর্জেন্টিনার আন্তরিকতার বহিঃপ্রকাশ।রাষ্ট্রদূতের আগমনকে ঘিরে পুরো এলাকায় ছিল উৎসবের আমেজ।পদ্মাপাড়ে ফুটবলপ্রেমীদের মিলনমেলায় পরিণত হয় শিমুলিয়া পুরোনো ফেরিঘাট।
সফর শেষে স্থানীয়রা আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও আর্জেন্টিনার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও দৃঢ় হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews