শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
Title :
সর্দি-কাশি প্রতিরোধে যেসব মৌসুমি ফল খাবেন মেনোপজের পর রক্তপাত হতে পারে জরায়ুর ক্যানসারের সতর্কসংকেত রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ের শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার নকলায় উলামা ঐক্য পরিষদের কমিটি গঠন লৌহজংয়ে ডিবির অভিযানে ১০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ৪ বাসাইলে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু মীরসরাই পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত রাজশাহীতে দুর্গাপূজার প্রস্তুতি চূড়ান্ত, নগরজুড়ে উৎসবের আমেজ বাড়ৈগাঁও ‘মরহুম পিন্টু ও জাহিদ স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট’-এর মেগা ফাইনাল অনুষ্ঠিত

নকলায় উলামা ঐক্য পরিষদের কমিটি গঠন

  • Update Time : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৭ Time View

নকলায় উলামা ঐক্য পরিষদের কমিটি গঠন

মোঃ জহিরুল ইসলাম
জেলা প্রতিনিধি, শেরপুর

শেরপুরের নকলা উপজেলায় আলেম-ওলামাদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার লক্ষ্যে নকলা উলামা ঐক্য পরিষদ গঠন করা হয়েছে। ২০১৮ সালে প্রতিষ্ঠিত এ সংগঠনের কার্যক্রম পরিচালনার জন্য বিভিন্ন পদে দায়িত্বশীলদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মুফতি মোখলেছুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মুফতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক মুফতি আনসারুল্লাহ তারা আলম, সহ-সাধারণ সম্পাদক আব্দুস ছামাদ আজাদী, সাংগঠনিক সম্পাদক মাওলানা অলিউল্লাহ, কোষাধ্যক্ষ হাফেজ মারুফ, সহ-কোষাধ্যক্ষ হাফেজ সায়েদুল ইসলাম, দপ্তর সম্পাদক মুফতি তারেক জামিল এবং প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল আমিন।
এছাড়াও সংগঠনের সঙ্গে আরও অনেক আলেম-ওলামা সদস্য হিসেবে যুক্ত রয়েছেন।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, নকলা উপজেলার আলেম-ওলামাদের মধ্যে পারস্পরিক ঐক্য ও সৌহার্দ্য সুদৃঢ় করা, ধর্মীয় মূল্যবোধ সংরক্ষণ এবং সমাজের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করাই নকলা উলামা ঐক্য পরিষদের অন্যতম উদ্দেশ্য।
তারা বলেন, সমাজে শান্তি, সম্প্রীতি, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠায় আলেম-ওলামাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেই লক্ষ্যকে সামনে রেখে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করার পাশাপাশি বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা হবে।
নকলা উলামা ঐক্য পরিষদের দায়িত্বশীলরা সংগঠনের কার্যক্রম সফলভাবে পরিচালনায় সর্বস্তরের আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মানুষের সহযোগিতা কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews